এক্সপ্লোর

Kerala Name Change: সর্বসম্মতি মিলল বিধানসভায়, কেরলের নাম পরিবর্তনের আর্জি গেল কেন্দ্রের কাছে, পশ্চিমবঙ্গও কি ‘বাংলা’ হবে!

Kerala New Name: শুধুমাত্র বিধানসভায় প্রস্তাব পাস হলেই হবে না, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিলমোহরও প্রয়োজন। 

তিরুঅনন্তপুরম: ইংরেজি এবং বাংলায় এমনিতেই লেখা আলাদা। সরকারি ভাবেই এবার নামবদল হতে চলেছে 'গডস ওন কান্ট্রি' কেরলের। ঐতিহ্যগত ভাবে, মলয়ালি ভাষায় দক্ষিণের রাজ্যটির নাম 'কেরলম'।  সরকারি ভাবে এবার সেই নামেই পরিচিত হতে চায় কেরল।  মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই মর্মে প্রস্তাব তোলেন রাজ্য বিধানসভায়। সর্বসম্মতিতে সেটি পাসও হয়ে গিয়েছে। (Kerala Name Change)

তবে শুধুমাত্র বিধানসভায় প্রস্তাব পাস হলেই হবে না, রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিলমোহরও প্রয়োজন।  ইতিমধ্য়েই সেই মর্মে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে কেরল সরকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেন নং ৩-এর আওতায় যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। নয়া রাজ্যের পত্তন, নামকরণ এবং নাম পরিবর্তমনের ক্ষেত্রে ওই ধারাই প্রযোজ্য। (Kerala New Name)

বুধবার কেরল বিধানসভায় বিষয়টি উত্থাপিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "মলয়ালি ভাষায় আমাদের রাজ্যের আসল নাম কেরলম। ১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষার ভিত্তিতেই রাজ্যগুলির পত্তন হয়। কেরল দিবসও ১ নভেম্বরই পালন করি আমরা। স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই ভাষার নিরিখে রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে তোলার প্রয়োজন অনুভূত হয়েছে।"

আরও পড়ুন: Rahul Gandhi: লোকসভায় ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন রাহুল! ‘সিরিয়ালের অভিনয় বন্ধ করুন’, স্মৃতিকে পাল্টা বিরোধীরা

কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "সংবিধানের প্রথম তফসিলে আমাদের রাজ্যের নাম কেরল বলে নথিভুক্ত রয়েছে। সর্বসম্মতিতে আমাদের বিধানসভা তাই কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছে, যাতে অবিলম্বে তাতে সংশোধন ঘটিয়ে আমাদের রাজ্যের নাম কেরলম রাখা হয়। সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী বাকি সব ভাষাতেই কেরলের পরিবর্তে কেরলম ব্যবহারের অনুমোদনও চাইছি আমরা।"

সংবিধানের প্রথম তফসিলে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের আঞ্চলিক এক্তিয়ার নথিবদ্ধ রয়েছে। অষ্টম তফসিলে ভারতের ২২টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে দেওয়া হয়েছে স্বীকৃতি, তার আওতায় কেরলকে 'কেরলম' করতে কেন্দ্রকে আর্জি জানিয়েছেন বিজয়ন। বিধানসভায় কোনও পক্ষই তার বিরোধিতা করেনি। কোনও সংশোধনের দাবিও ওঠেনি প্রস্তাবে।

স্বাধীনতা অর্জনের ৭৫ বছর পরও দেশের একাধিক রাজ্য, শহরের নামবদল হয়ে চলেছে। গত বছরই দেশের সাতটি শহরের নয়া নামকরণে সায় দেয় কেন্দ্র, যার আওতায় এলাহাবাদের নয়া নাম হয় প্রয়াগরাজ। পশ্চিম বাংলার নামও পাল্টে 'বাংলা' করার প্রস্তাব গিয়েছে কেন্দ্রের কাছে। সব ভাষাতে রাজ্যকে 'বাংলা' বলে উল্লেখের অনুরোধ যায়। ২০১৯ সালেও সেই মর্মে দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করতে রাজি হয়নি কেন্দ্র।

এমনিতে শহরের নাম পরিবর্তন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির প্রয়োজন পড়ে। রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে গোটা সংসদের অনুমোদন প্রয়োজন। তবে এই প্রথম নয়, এর আগে ভাষার নিরিখে শহরের নামও বদল করেছে কেরল, যার আওতায় ত্রিবান্দ্রাম হয় তিরুঅনন্তপুরম, কোচিন হয় কোচি, কিলান হয় কোলাম, ত্রিচূড় হয় ত্রিশূর।

সেরা শিরোনাম

Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget