এক্সপ্লোর

Kerala Landslides: নদীতে ভেসে আসছে মৃতদেহ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, কেরলে প্রকৃতির ধ্বংসলীলা

Wayanad Landslide Death Toll: বর্তমানে ভয়াবহ পরিস্থিতি কেরলের একাধিক জেলায়। কোথাও নদীতে ভাসছে মৃতদেহ, ভাঙা রাস্তা ও সেতু।

কেরলের ওয়েনাড়ে প্রবল বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস। কেরলে যেন প্রকৃতির রোষানলে ধ্বংসলীলা চলেছে। যার জেরে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন। ধসের জেরে আহত ৫০-এর বেশি। ধসের নীচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা। এখনও যা পরিস্থিতি মৃত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

ওয়েনাড়ের পার্বত্য এলাকা মেপ্পাডিতে ধস নামে। বর্তমানে ভয়াবহ পরিস্থিতি কেরলের একাধিক জেলায়। কোথাও নদীতে ভাসছে মৃতদেহ, ভাঙা রাস্তা ও সেতু। কোথাও নিশ্চিহ্ন গ্রামের পর গ্রাম। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে বিমানে করে উদ্ধার করার পরিকল্পনা করছে সেনাবাহিনী। 

এদিকে, ভারী বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বহু নদী দিয়ে ভেসে আসছে মৃতদেহ। মালাপ্পুরমের চালিয়ার নদী থেকে অন্তত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে আরও দেহ হয়তো ভেসে গিয়েছে, যা উদ্ধার করা যায়নি। 

বেশ কয়েকটি গ্রাম যেগুলিতে যোগাযোগের মাধ্যম সেতু, সেই সেতু ভেঙে যাওয়ায় একাধিক গ্রাম বিছিন্ন হয়ে পড়েছে। যোগাযোগও করা সম্ভব হচ্ছে না। কেরালার ওয়ানাড়ে অবিরাম ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার ভোরে ৪ ঘন্টার মধ্যে ৩টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে।  ভূমিধসের কারণে শতাধিক ঘরবাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে। সূত্রের খবর, শুধু চুড়ামালাতেই ২০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এর মধ্যেই কেরলে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী তিন ঘণ্টার মধ্যে কেরলে বিক্ষিপ্ত বজ্রঝড়, বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন, কেরলে ভয়াবহ ভূমিধসে নিশ্চিহ্ন স্কুল-গ্রাম, ৪ শিশুর মৃত্যু, শতাধিকের প্রাণ সংশয়ের আশঙ্কা

এদিকে, সংবাদসংস্থা এএনআই-এর তরফে বলা হয়েছে, বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, তবে এরই মধ্যে প্রায় ২৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দলের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে নেমেছে। 

শোকজ্ঞাপন করেছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে প্রাণহানির ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। 

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget