এক্সপ্লোর

Canada News: কানাডার মাটিতে চরবৃত্তি, নজদারি চালানোর অভিযোগ, ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ডাক খালিস্তানপন্থী সংগঠনের

Sikhs for Justice: শুধু ভারতীয় কনস্যুলেট ঘেরাওয়ের হুঁশিয়ারিই দেয়নি শিখস ফর জাস্টিস সংগঠন।

অন্টারিও: তিক্ততা ভুলে কূটনৈতিক সম্পর্ক উন্নতির চেষ্টা চলছে। নতুন করে আলাপ-আলোচনা শুরু হয়েছে ভারত ও কানাডার মধ্য়ে। আর সেই আবহেই কানাডায় ভারতীয় কনস্যুলেট ঘেরাওয়ের হুমকি দিল আমেরিকার খালিস্তানপন্থী সংগঠন, Sikhs for Justice (SFJ). বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে ভারতীয় কনস্যুলেট ঘেরাওয়ের ঘোষণা করেছে তারা। ওই দিন ভারতীয় কনস্যুলেটে যাওয়া নিয়ে সতর্ক করা হয়েছে সকলকে। (Canada News)

শুধু ভারতীয় কনস্যুলেট ঘেরাওয়ের হুঁশিয়ারিই দেয়নি শিখস ফর জাস্টিস সংগঠন। সেখানে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ পট্টনায়েকের একটি পোস্টারও সামনে আনা হয়েছে, যাতে তাঁর মুখে ‘টার্গেট’ চিহ্ন আঁকা রয়েছে, যার মাধ্যমে বন্দুকের নিশানা বোঝানো হয়েছে। SFJ জানিয়েছে, বৃহস্পতিবার তারা ভারতীয় কনস্যুলেটের দখল নেবে। (Sikhs for Justice)

SFJ-র দাবি, ভারতীয় কনস্যুলেট আসলে কানাডায় গুপ্তচর নেটওয়র্ক চালাচ্ছে। খালিস্তানপন্থীদের উপর নজরদারি চালাচ্ছে তারা। লিখিত বিবৃতি জারি করে বলা হয়, ‘দু’বছর আগে, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাঁড়িয়ে জানিয়েছিলেন, হরদীপ সিংহ নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের ভূমিকা রয়েছে, তদন্ত চলছে। দু’বছর কেটে গিয়েছে। ভারতীয় কনস্যুলেট এখনও গুপ্তচর নেটওয়র্ক চালিয়ে যাচ্ছে। গণভোটের পক্ষে সওয়ালকারী, খালিস্তানপন্থীদের উপর নজদারি চালাচ্ছে তারা’।

SFJ-র দাবি, পরিস্থিতি এত গুরুতর যে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের তরফে ইন্দ্রজিৎ সিংহ গোসালকে বিশেষ নিরাপত্তা দিতে হচ্ছে, নিজ্জরের মৃত্যুর পর যিনি খালিস্তান গণভোটের নেতৃত্ব গ্রহণ করেছেন। SFJ জানিয়েছে, কানাডার মাটিতে ভারতীয় কনস্যুলেটকে গুপ্তচরবৃত্তি এবং ভীতি প্রদর্শনের দায় নিতে হবে। কনস্যুলেট ঘেরাও করে সেই দাবিই জানাবে তারা। এখনও পর্যন্ত ভারতের বিদেশমন্ত্রকের তরফে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

বেশ কয়েক বছর ধরেই ভারত এবং কানাডার মধ্যে টানাপোড়েন চলছে। পরিস্থিতি এমন হয়েছিল যে কানাডা থেকে নিজেদের হাই কমিশনারও সরিয়ে নেয় ভারত। কিন্তু ট্রুডোর পর মার্ক কার্নি কানাডায় ক্ষমতায় আসার পর, সেই ক্ষত একটু একটু করে সারাতে উদ্যোগী হয়েছে দুই দেশ। যে কারণে অগাস্ট মাসে দীনেশকে সেখানে ফের হাই কমিশনার হিসেবে পাঠানোর ঘোষণা করে ভারত। কানাডার তরফেও ভারতে ক্রিস্টোফার কুটারকে হাই কমিশনার করে পাঠানোর ঘোষণা হয়। সেই আবহেই নতুন করে পরিস্থিতি তেতে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget