এক্সপ্লোর

খাদ্য সঙ্কটের জের? উত্তর কোরিয়ায় পোষা কুকুর জবাইয়ের জন্য প্রশাসনকে তুলে দেওয়ার নির্দেশ কিমের

এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ছোসুন ইলবো জানায়, পোষা কুকুর থাকা বাসা-বাড়ি ইতিমধ্যে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। এখন জোরপূর্বক মালিকের কাছ থেকে তার কুকুরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে কুকুরের মালিকানা। সেগুলোকে নিজের কব্জায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরে কিছু কুকুরকে চিড়িয়াখানায় বন্দি করা হচ্ছে। বাকিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে কুকুরের মাংস বিক্রির রেস্তোরাঁয়।

পিয়ংইয়ং: দেশে খাদ্য সঙ্কটের মাঝে কুকুর পোষা এক অন্য়ায় বিলাসিতা। এমনটাই মনে করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি কুকুর পোষাকে পুঁজিবাদী অবক্ষয় বলে আখ্যা দিয়েছেন। পোষা কুকুর বিক্রি ও জবাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। কিম বলেন, কুকুর পোষা এখন আইনবিরোধী কাজ। বাড়িতে কুকুর পোষাকে বুর্জোয়া আদর্শদের কলঙ্কিত ধারা বলে নিন্দা জানান তিনি। এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ছোসুন ইলবো জানায়, পোষা কুকুর থাকা বাসা-বাড়ি ইতিমধ্যে চিহ্নিত করেছে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। এখন জোরপূর্বক মালিকের কাছ থেকে তার কুকুরকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত করা হচ্ছে কুকুরের মালিকানা। সেগুলোকে নিজের কব্জায় নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পরে কিছু কুকুরকে চিড়িয়াখানায় বন্দি করা হচ্ছে। বাকিগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে কুকুরের মাংস বিক্রির রেস্তোরাঁয়। কোরিয় উপত্যকার বাসিন্দাদের কাছে দীর্ঘদিন ধরেই কুকুরের মাংস রুচিকর একটি খাবার হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু সেই ঐতিহ্য দক্ষিণ কোরিয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তারপরও ভোক্তাদের চাহিদা পূরণে বছরে দেশটিতে ১০ লাখ কুকুর লালনপালন করে স্থানীয় ফার্মগুলো। উত্তর কোরিয়ায় শুধু কুকুরের মাংস পাওয়া যায় এমন অনেক রেস্তোরাঁ রয়েছে। গ্রীষ্ম এবং শীতে স্থানীয়রা কুকুরের মাংস খেয়ে থাকে। তাদের ধারণা এ খাবার তাদের শারীরিক এবং মানসিক শক্তি বাড়ে। মশলাদার স্যুপ এবং সিদ্ধকরা সব্জীর সঙ্গেও কুকুরের মাংস পরিবেশন করা হয়। অনেকের ধারণা শীতে এটি তাদের শরীরের তাপমাত্রা বাড়াতে ভূমিকা রাখে। ছোসুন ইলবোর প্রতিবেদনে বলা হয়, পোষা কুকুরের মালিকরা কিম জং উনকে তাঁর অগোচরে অভিশাপ দেন। কিন্তু সর্বোচ্চ নেতার নির্দেশের বাইরে গিয়ে প্রতিবাদ করার কোনো ক্ষমতা তাদের নেই। ১৯৮৯ সালে ওয়ার্ল্ড ফেস্টিভাল অব ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস নামের বৈশ্বিক আয়োজনের পর থেকে নিজেদের সম্মান বাড়ানোর জন্য কুকুর পোষা শুরু করে উত্তর কোরীয়রা। হঠাৎ কুকুর পোষা নিষিদ্ধের সরকারি সিদ্ধান্ত বিস্মিত করেছে তাদের। আভিজাত্যের প্রতীক হিসেবে দেশটির ধনী ব্যক্তিরা কুকুর পোষেন। কুকুর নিয়ে রাস্তাঘাটেও চলাফেরা করেন তারা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও একসময় কুকুর পালনকে ঐতিহ্য হিসেবে প্রচার করা হয়।২০১৮ সালে কিম জং উন নিজে এক জোড়া দক্ষ শিকারি কুকুর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-েইনকে উপহার দিয়েছিলেন। চির শত্রু দু’রাষ্ট্রের মধ্যে আস্থা প্রতিষ্ঠার স্মারক হিসেবে। উত্তর কোরিয়ায় আড়াই কোটির বেশি মানুষের বসবাস। যাদের মধ্যে ৬০ শতাংশই ব্যাপক খাদ্য সংকটে আছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। উত্তর কোরিয়ার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম এবং পরমাণু কর্মসূচির কারণে দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বর্তমান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সমর্থক চীন। বেজিং থেকে অধিকাংশ খাদ্যপণ্য আমদানি করে পিয়ংইয়ং। কিন্তু করোনা ভাইরাসের কারণে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে রেখেছে উত্তর কোরিয়া। এছাড়া, গেলো বছর বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় উত্তর কোরিয়া। চলতি মাসে বন্যার কবলে পড়ে কিমের দেশ। যাতে খাদ্য-শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এ পরিস্থিতিতে কিম জানান, সংকট মোকাবিলায় তার দেশের জনগণ এবং সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। বৃহস্পতিবার পলিটব্যুরোর এক সম্মেলনে তিনি বলেন, বন্যার কারণে দেশের জনগণ সংকটে পড়লেও করোনা ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় তিনি বিদেশি কারো থেকে সহায়তা নেবেন না। নিজের তহবিল থেকে ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন কিম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget