এক্সপ্লোর

Shashi Tharoor on Kerala Blast: ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরণ, ধ্বংসের পথে হাঁটছে কেরল! স্তম্ভিত তারুর

Kerala Kalamassery Blast: কেরলকে হত্যা এবং ধ্বংসাত্মক মানসিকতার শিকার হতে দেখা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন তিনি।

কোচি: কেরলের কোচিতে ধর্মীয় সভা চলাকালীন ধাকরাবাহিক বিস্ফোরণ। রবিবার সকালে প্রার্থনা চলাকালীন পর পর তিনটি বিস্ফোরণ ঘটে কনভেনশন সেন্টারের ভিতরে (Kerala Kalamassery Blast)। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর (Shashi Tharoor)। কেরলকে হত্যা এবং ধ্বংসাত্মক মানসিকতার শিকার হতে দেখা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করলেন তিনি। (Shashi Tharoor on Kerala Blast)

সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারুর লেখেন, ‘কেরলে ধর্মীয় জমায়েতে বোমা হামলার খবর আমি স্তম্ভিত এবং হতাশ। নির্দ্বিধায় এর তীব্র নিন্দা করছি আমি এবং পুলিশি পদক্ষেপ দাবি করছি। কিন্তু তাও যথেষ্ট নয়। নিজের রাজ্যকে হত্যা এবং ধ্বংসাত্মক মানসিকতার শিকার হতে দেখা অত্যন্ত দুর্ভাগ্য়জনক। সব ধর্মীয় নেতাদের অনুরোধ, একজোটে এই বর্বরতার নিন্দা করুন এবং অনুগামীদের শেখান, হিংসা দ্বারা একমাত্র হিংসা ছাড়া আর কিছু অর্জন করা সম্ভব নয়’।

রবিবার সকালে কোচিতে একটি কনভেনশন সেন্টারে খ্রিস্টানদের প্রার্থনাসভা চলছিল। ২৭ অক্টোবর থেকে তিনদিনের ওই প্রার্থনাসভায় প্রার্থনা শুরু হয়। রবিবার ছিল শেষ দিন। আর এদিন প্রার্থনা চলাকালীনই পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। ওই কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দে হুড়োহুড়ি শুরু হয়। এক জন মহিলার মৃত্যু হয়। আহত হন বেশ কয়েক জন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ব্যক্তি জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন হঠাৎ বিস্ফোরণ ঘটে। তার পর আরও দুই বিস্ফোরণের শব্দ কানে আসে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন, যাতে আহতের সংখ্যা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া যায়। 

আরও পড়ুন: Kerala Blast: বিস্ফোরণস্থল থেকে উদ্ধার IED ডিভাইস, জানালেন কেরলের DGP

কী থেকে বিস্ফোরণ ঘটিয়েছে, নেপথ্যে কার হাত রয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের আঁচ সম্প্রতি এসে পড়ে দক্ষিণের এই রাজ্যটিতেও। হামাস নেতা খালেদ মাশাল ভার্চুয়াল মাধ্যমে যে বক্তৃতা করেন, তা কেরলে প্যালেস্তাইনপন্থী মিছিলে দেখানো হয়। সেই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। তার পরই এই বিস্ফোরণ। তবে দুইয়ের মধ্যে কোনও সংযোগ রয়েছে কিনা, এখনও পর্যন্ত জানা যায়নি নিশ্চিত ভাবে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এবং ন্যাশনাল সিকিওরিটি গার্ড (NSG)-কে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছেন, যাতে তড়িঘড়ি তদন্ত শুরু করা যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget