এক্সপ্লোর

Aadhar Seva Kendra : আধার কার্ডে সমস্যা? কলকাতায় চালু স্থায়ী আধার সেবা কেন্দ্র

বুধবার ধর্মতলায় রক্সি বিল্ডিংয়ে শুরু হয়েছে স্থায়ী আধার সেবা কেন্দ্র (Aadhar Seva Kendra)। আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এখানেই সমাধান পাবেন সাধারণ মানুষ।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা কর্পোরেশনের (KMC) ঠিক পাশেই চালু হল স্থায়ী আধার সেবা কেন্দ্র (Aadhar Seva kendra)। বুধবার ধর্মতলায় রক্সি বিল্ডিংয়ে শুরু হয়েছে এই পরিষেবা। আধার সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এখানেই সমাধান পাবেন সাধারণ মানুষ।এদিন আধারের এই স্থায়ী কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

আধারের পাশে স্বাস্থ্যসাথী (Aadhar and Swasthya Sathi Seva kendra)
আধারের স্থায়ী পরিষেবার পাশাপাশি এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পরিষেবা পাওয়া যাবে। এবার থেকে রাজ্যের স্থায়ী স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) পরিষেবাও পাওয়া যাবে রক্সি বিল্ডিংয়ে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনও সমস্যা তৈরি হলে তার সমাধান দেবে এই কেন্দ্র। কলকাতা ছাড়াও রাজ্যের যে কোনও জায়গা থেকে আধারের স্থায়ী কেন্দ্রের সুবিধা নিতে পারবেন যে কেউ। নতুন কার্ড করানো ছাড়াও আধার সংশোধনের ক্ষেত্রে পরিষেবা দেবে এই কেন্দ্র। 

আধার কার্ডের গুরুত্ব (Aadhar card Importance)
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। 

আধার কার্ড নিয়ে ট্যুইট (UIDAI Tweet On Aadhar) 
সম্প্রতি আধার আধার কার্ডের (Aadhar Card) প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।

আপনার আধার কার্ড আসল না নকল চিনুন
প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন। 
এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান।
এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন।
পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।
যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।
এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে।
নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget