এক্সপ্লোর

Kolkata Malaria : কলকাতায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ, প্রায় ৮ মাসে আক্রান্ত আড়াই হাজারের বেশি

কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে আড়াই হাজারের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়।

কলকাতা : কলকাতায় ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে। পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে আড়াই হাজারের বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন ম্যালেরিয়ায়। কলকাতা পুরসভা সূত্রে আশ্বাস, জল কোথায় জমে রয়েছে, তা দেখতে নজরদারি বাড়ানো হবে। নেওয়া হবে একাধিক পদক্ষেপও।

করোনার দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্রহর গুনছে শহর। এরইমধ্যে কলকাতায় বাড়ছে ম্যালেরিয়ার প্রকোপ।

বর্ষার জল জমে থাকছে। আর তারই জেরে ছড়াচ্ছে ম্যালেরিয়া। কলকাতা পুরসভা সূত্রে খবর, গত জানুয়ারি থেকে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত শহরে ২ হাজার ৬০০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে ৩৬০ জন আক্রান্ত হয়েছেন ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায়।  

ফলে শহরবাসী তো বটেই, উদ্বেগ বাড়ছে পুরসভারও। সূত্রের খবর, কলকাতা পুরসভার ৪, ৫, ৬, ৭ নম্বর বরোর কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড, তপসিয়া, তিলজলা, পার্ক স্ট্রিট এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ সবথেকে বেশি।

শনিবার কলেজস্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটিং কমপ্লেক্সের বেসমেন্টে দেখা গেল, জমে রয়েছে প্রচুর জল। বর্ণপরিচয় ব্যবসায়ী সমিতির প্রধান শুভাশিস দেব বলেন, এখান জমা জল দীর্ঘদিনের সমসা । এখানে অনেকেরই ম্যালেরিয়া হয়। আমরা পুরসভাকে বারবার বলেছি। কোনও সুরাহা হয়নি।

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, বরো ৪,৫,৬,৭ এ ম্যালেরিয়ার প্রকোপ সবথেকে বেশি। বাড়ির ছাদে এতদিন নজরদারি সম্ভব হচ্ছিল না। এবার থেকে হবে। অনেকে কুইনাইনের পুরো কোর্স করেন না। সেটা যাতে হয়, তা দেখা হবে। রাস্তায় যাঁরা শুয়ে থাকেন তাঁদের জন্য নৈশ অভিযান শুরু হবে।

নিকাশি বেহাল, বর্ষায় জল জমছে বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, ফি বছর বিভিন্ন জায়গায় জল জমে মশার উপদ্রব বাড়ে। তার সাথে সাথে প্রকোপ বাড়ে রোগের। এই পরিস্থিতিতে ম্যালেরিয়ার প্রকোপ থেকে বাঁচতে পুরসভার দিকে তাকিয়ে শহরবাসী। এদিকে ম্যালেরিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করে দিচ্ছেন চিকিত্‍সক ও ভাইরোলজিস্টরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget