এক্সপ্লোর

Kolkata: এলইডি ঘুড়ি বানিয়ে তাক লাগালেন কালীঘাটের ২ তরুণ, স্বপ্ন দেশ-বিদেশের প্রতিযোগিতায় অংশ নেওয়া

রাতের আকাশে ঘুড়ি ওড়ানোর ইচ্ছে ডানায় ভর করে সাফল্য

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাতের আকাশে ঘুড়ি ওড়ানোর ইচ্ছে ডানায় ভর করে সাফল্য। এলইডি ঘুড়ি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন কালীঘাটের বাসিন্দা ২ তরুণ। ভবিষ্যতে ঘুড়ি নিয়ে চলবে আরও গবেষণা, জানালেন তাঁরা।

রাতের ঘন কালো আকাশ চিরে জ্বলন্ত তিরের মতো কিছু যেন ভেসে চলেছে। কখনও চক্কর খাচ্ছে, কখনও আকাশের একদিক থেকে অন্যদিকে সরে যাচ্ছে। 

কী ওটা? অন্ধকারের সুযোগে কেউ কি তবে কলকাতার আকাশে জ্বলন্ত তির ছুড়ল? না কি পথভুলে চলে এল কোনও ভিনগ্রহী যান?

সোমবার কলকাতার কালীঘাট অঞ্চলের মানুষজনের মুখে মুখে ছড়াল রাতের আকাশের ওই অচেনা ছবি। মঙ্গলবারই মিলল সব প্রশ্নের উত্তর। রাতের আকাশে আসলে ঘুরছিল একটি এলইডি (LED) ঘুড়ি।

ঘুড়ি-লাটাইয়ের সঙ্গেই যেন সহবাস তাঁদের। সবসময়ই ঘুড়ি নিয়ে কোনও না কোনও গবেষণা করতে ভালবাসেন কালীঘাটের ২ তুতো ভাই সোহম সরকার ও শৌর্য সরকার। তাঁদের ঘুড়ি প্রেমের উৎসাহ জোগান কাকা সৌমিক সরকারও।

সোহম সরকার বলেন, ঘুড়ির নেশা সেই ছোটবেলা থেকে। লকডাউনের সময় যখন স্কুল নেই তখন অনলাইন ক্লাস সেরে বাকি সময়টা পুরোটাই কেটেছে ছাদে ঘুড়ি উড়িয়ে। আর নেশা এমনই জিনিস যে তাকে নিয়ে নিরন্তর চলেছে গবেষণা।

সৌমিক সরকার বলেন, গুজরাতে মকর সংক্রান্তি সময় যে ঘুড়ি ওড়ে বা বিদেশেও বিভিন্ন সময়ে আলো জ্বলা ঘুড়ি চোখে পড়েছে। আর সেখান থেকেই এইটা তৈরি করার ভাবনা মাথা ঘুরেছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম এই ধরনের ঘুড়ি বানানোর। 

সোমবার সন্ধেয় যখন কালীঘাটের বাড়ির ছাদ থেকে প্রথম আলো জ্বলা ঘুড়ি ডানা মেলল আকাশে তখন আনন্দে আত্মহারা সৃষ্টিকর্তারা। সবার চোখে খুশির ঝিকমিক। শৌর্য সরকার বলেন, আমার দারুণ লেগেছে। এমন ঘুড়ি যে সবার তাক লেগে যাচ্ছে।

সদ্য উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনো তরুণের চোখে এখন নিত্যনতুন ঘুড়ি তৈরি করে দেশ-বিদেশের ঘুড়ি উৎসবে যোগ দেওয়ার স্বপ্ন। প্রার্থনা শুধু একটাই, করোনা রাহুকে হারিয়ে দ্রুত সুস্থ হোক পৃথিবী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget