এক্সপ্লোর

Rujira Banerjee CBI: ‘সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, পূর্ণ সহযোগিতা করা হয়েছে’, দাবি অভিষেক-রুজিরা ঘনিষ্ঠমহল সূত্রের

এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর্ব শেষে সোয়া এক ঘণ্টা পর অভিষেকের বাড়ি থেকে বের হয় সিবিআই

প্রকাশ সিন্হা, কলকাতা: ‘সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে।’ এমনই দাবি অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রের। 

এদিন রুজিরাকে জিজ্ঞাসাবাদের পর্ব শেষে সোয়া এক ঘণ্টা পর অভিষেকের বাড়ি থেকে বের হয় সিবিআই।  অভিষেক-পত্নীর বয়ান রেকর্ড করে তদন্তকারী সংস্থা। 

সিবিআই সূত্রের খবর, প্রথম আধ-ঘণ্টা করা হয়েছে সাধারণ প্রশ্ন। তারপর তাঁকে করা হয়েছে বিদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্ন। ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত প্রশ্ন রুজিরাকে। বেশিরভাগ প্রশ্নের জবাব মেলেনি, এমনটাই দাবি সিবিআইয়ের।

পরে, অভিষেক-রুজিরার ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়, ‘জিজ্ঞাসাবাদ পর্ব খুব ভালভাবে সম্পন্ন হয়েছে। ‘সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সিবিআইয়ের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হয়েছে।’

যদিও, সিবিআই সূত্রের খবর, বেশিরভাগ প্রশ্নের জবাবে রুজিরা বলেন, ‘আমি জানি না, এই বিষয়ে কিছু খবর নেই। এই বিষয়ে কিছু বলতে পারব না।’ সূত্রের খবর, নিজাম প্যালেসে গিয়ে এরপর ডিআইজি পদমর্যাদার আধিকারিকের সঙ্গে আলোচনা হবে। বয়ান পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ সম্পর্কে সিদ্ধান্ত।

এদিন সিবিআই পৌঁছনোর আগেই অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়িতে থাকলেন প্রায় ৯ মিনিট। মুখ্যমন্ত্রী বেরনোর ৩ মিনিট পর পৌঁছয় সিবিআই।

কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করে সিবিআই। 

সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয় ৮ পাতার প্রশ্ন তালিকা। সিবিআইয়ের ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস। 

ছিলেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে ছিলেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার। খবর সিবিআই সূত্রে। 

কয়লাকাণ্ডের তদন্তে আজ সিবিআইকে সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। 

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছয় সিবিআইয়ের অফিসে। যেখানে যুব তৃণমূল সভাপতির স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন। 

রুজিরা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, আমাকে কী কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, তা আমি জানি না। তবে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আপনারা সুবিধা মতো আমার বাড়িতে আসতে পারেন। 

সিবিআই সূত্রে দাবি,  আজ সকাল এগারোটা নাগাদই রুজিরার বাড়িতে যাবে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget