এক্সপ্লোর

Kolkata: আলিপুর স্মার্ট সিটিকে জায়গা ছাড়তে হবে, বিজি প্রেস বিক্রির প্রক্রিয়া শুরু

Kolkata News: ব্রিটিশ জমানার ছাপাখানা নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রশ্ন উঠেছে, বিজি প্রেসের কর্মীদের ভবিষ্যত নিয়ে।

সুমন ঘড়াই, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: আলিপুরে স্মার্ট সিটিকে জায়গা ছেড়ে দিতে ঐতিহাসিক বিজি প্রেস বিক্রির প্রক্রিয়া শুরু হল। ব্রিটিশ জমানার ছাপাখানা নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রশ্ন উঠেছে, বিজি প্রেসের কর্মীদের ভবিষ্যত নিয়ে। নবান্ন সূত্রে খবর, বিজি প্রেসের কোনও কর্মীর কাজ যাবে না। প্রত্যেককে অন্য বিভাগে বদলি করা হবে।

বহু ইতিহাসের সাক্ষী রাজ্য সরকারের মালিকানাধীন বিজি প্রেস বিক্রির প্রক্রিয়া শুরু হল। প্রায় দুশো বছরের পুরনো আকাশি-নীল রঙের এই হেরিটেজ তিনতলা ভবন, যা নিলামে তোলার জন্য গত সোমবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দফতর। 

আলিপুর জেলের পিছনে যে জমিতে বিজি প্রেস রয়েছে, সেখানে গড়ে উঠবে গ্রিন ও স্মার্ট সিটি। তার জন্য বিক্রি করে দেওয়া হবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া প্রায় দুশো বছরের পুরনো এই সরকারি ছাপাখানা 

যার পুরো নাম বেঙ্গল গভর্নমেন্ট প্রেস। সংক্ষেপে বিজি প্রেস নামে পরিচিত।  শিল্প ও বাণিজ্য দফতরের আওতাধীন পশ্চিমবঙ্গ সরকারের এই ছাপাখানায় বহু বই ও নথি ছাপা হয়েছে। অনেক পুরনো নথি রয়েছে বিজি প্রেসের হেফাজতে।  

রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, ছাপাখানার ভবন, যন্ত্রপাতি, আসবাবপত্র নিলামে বিক্রি হবে। নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। 


নবান্ন সূত্রে খবর, যে জমির ওপর বিজি প্রেস অবস্থিত, তা হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন বা হিডকোর হাতে তুলে দেওয়া হয়েছে। হিডকো সম্পত্তির প্রাথমিক মূল্যায়ণ করার পর তা অনলাইন নিলামে তোলা হবে। গ্রিন ও স্মার্ট সিটি তৈরির জন্য ইতিমধ্যেই আলিপুর জেল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সরানো হয়েছে। 

প্রেসিডেন্সি জেল সরানোর প্রশাসনিক প্রক্রিয়াও চলছে। এবার নিলামের তালিকায় নাম উঠল বিজি প্রেসের। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু ঘোষ বলেন, ''এটা হেরিটেজ বিল্ডিং। ব্রিটিশ আমলের। আগে দেড় হাজার কর্মী ছিল। এখন সাড়ে তিনশো কর্মী। এটা বিক্রির বিপক্ষে আমরা। এটাকে রেখে কিছু করলেই পারত।''

নবান্ন সূত্রে খবর, বিজি প্রেসের কোনও কর্মচারী বা শ্রমিককে কাজ হারাতে হবে না। সবাইকে অন্যান্য সরকারি বিভাগে প্রেস সংক্রান্ত কাজে বদলি করা হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget