এক্সপ্লোর

Baisakhi Banerjee Facebook Name: নতুন ফেসবুক প্রোফাইলে বন্ধু শোভনকে জুড়লেন বৈশাখী

নতুন ফেসবুক প্রোফাইলে লেখা হল- বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়

কলকাতা: তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই এবার ফেসবুক প্রোফাইলে বন্ধু শোভন চট্টোপাধ্যায়কে জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবীর নতুন ফেসবুক প্রোফাইলে লেখা হল, বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। 

পোশাকের রং মিলান্তি থেকে শুরু করে সর্বত্র একসঙ্গে যাওয়া-আসা। বঙ্গ রাজনীতিতে হাই প্রোফাইল জুটির বন্ধুত্ব এবার সোশাল মিডিয়ায় অন্য মাত্রা পেল। 

তৃণমূলে ফিরতে পারেন শোভন-বৈশাখী। এমন একটা জল্পনা রয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। আর ফেরার পথেই, নারদকাণ্ডে গ্রেফতারির পর মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো নিয়ে ভূয়সী প্রশংসায় দু’জনেই। 

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, আমরা যখন নিজাম প্যালেসে বসেছিলাম, তখন অফিসিয়াল বললেন সিএম ম্যাডাম ডাকছেন। আমি যাই। এটা স্নেহ, ভালবাসা, কর্তব্য। এটা অবশ্যই একটা বড় পাওনা। 

পাল্টা শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ভূমিকায় শোভন-বৈশাখী এখন এতটাই আপ্লুত হলে, এসএসকেএমে ভর্তি থাকার সময় কেন চক্রান্ত করে হাসপাতালে আটকে রাখার অভিযোগ করেছিলেন শোভন?

প্রসঙ্গত, এসএসকেএমে ভর্তি থাকাকালীন শোভন বলেছিলেন,  এসএসকেএম হাসপাতাল থেকে অনুরোধ করব প্রপারলি ডিসচার্জ করা হচ্ছে না, আমাকে চক্রান্ত করে আটকানো যাবে না। 

মুখ খুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতার বান্ধবীও। বৈশাখী বলেছিলেন, এসএসকেএমে জোর করে আটকে রাখা হয়েছে শোভনকে, কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, ঘরের মধ্যে হাতাহাতি করছেন। 

এসএসকেএম-বিতর্কে পাল্টা ব্যাখ্যা দিয়েছেন শোভন-বৈশাখী। প্রাক্তন বিজেপি নেতা বলেন, এসএসকেএমে-র পরিষেবা নিয়ে বিতর্ক ছিল না। পিজিতে একটা চিঠি দেওয়া হয় কাস্টডি বলে। তারপর আমার ঘরের বাইরে লোকজন এসে হট্টগোল করছিল। যে ম্যাডাম এটা ইনস্টিগেট করেছিলেন, এখানে টিএমসি বা রাজ্য সরকারের প্রসঙ্গ ছিল না। 

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, বেহালা পূর্বের বিধায়ক কি নিজেকে সরকার ভাবেন? রত্না ইজ টিএমসি, টিএমসি ইজ রত্না, আমি ম্যাডামের ইন্টারফেয়ারেন্সের বিরোধিতা করেছিলাম, ওনার মধ্যযুগীয় বর্বরতার জন্য কনডেম করেছিলাম।

শোভন-বৈশাখীর তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই, তাঁদের পাল্টা খোঁচা দিয়েছেন রত্না চট্টোপাধ্যায়। বলেন, ওদের কোনও কাজ নেই, একজনের কলেজ গেছে, একজনের বিধায়ক পদ-সহ সব গেছে।

সবমিলিয়ে শোভন-বৈশাখী-রত্নাকে নিয়ে রাজনীতিতে বিতর্কের ঝড় অব্যাহত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget