এক্সপ্লোর

বেহালায় মা-ছেলের খুনে চারদিন পরেও অধরা আততায়ী, সিসি ক্যামেরার ফুটেজ ও কল ডিটেলস থেকেও মেলেনি সূত্র

চারদিন পার এখনও কিনারা হল না বেহালার জোড়া খুনের। তদন্তে এবার ভরসা রোড ম্যাপ?

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বেহালায় মা-ছেলের খুনের ঘটনায় চারদিন পরেও অধরা আততায়ী। সূত্র সন্ধানে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা।  আততায়ী কোন রাস্তা দিয়ে পালাতে পারে, তা জানতে তদন্তকারীরা রোড ম্যাপ তৈরি করেছেন। তবে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ ও মোবাইলের কল ডিটেলস থেকে গুরুত্বপূর্ণ কোনও সূত্রে মেলেনি। 

চারদিন পার এখনও কিনারা হল না বেহালার জোড়া খুনের। তদন্তে এবার ভরসা রোড ম্যাপ? পুলিশ সূত্রে অন্তত এমনটাই দাবি। বেহালার পর্ণশ্রীতে গোপাল মিশ্র রোডের এই ফ্ল্যাটে খুন হন সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে তমোজিত্‍। কিন্তু, আততায়ী কোন দিক দিয়ে এসেছিল? কোন রাস্তা ধরেছিল? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এলাকার রোড ম্যাপ তৈরি করে আততায়ী কোন রাস্তা ধরেছিল, সে সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।  

খুনের পর থেকে উধাও মোবাইল ফোন, বাড়ির চাবির গোছা। পুলিশ সূত্রে দাবি, উধাও হওয়া মোবাইল ফোনটি ঘটনার পর থেকে আর অন হয়নি।  মোবাইলের কল ডিটেলস থেকেও তেমন কোনও তথ্য মেলেনি। সুস্মিতায় সোশাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না। ফলে সেখান থেকেও কোনও সূত্র মেলেনি।  

মৃতার স্বামী তপন মণ্ডলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন লালবাজারের হোমিসাইডের গোয়েন্দারা। মৃতার স্বামী তপন মণ্ডল বেসরকারি ব্যাঙ্কের কর্মী। ঘটনার দিন তিনি যে যে ক্লায়েন্টের সঙ্গে দেখা করেছিলেন, তাঁদের সঙ্গে কথা বলেছেন পুলিশ অফিসাররা। কিন্তু তাতেও লাভ হয়নি। তবে তদন্তকারীরা একটি বিষয়ে কার্যত নিশ্চিত, যে পরিচিত কারও হাতেই খুন হয়েছেন মা ও ছেলে। সেই পরিচিত কে? চারদিনেও তার উত্তর মিলল না। 

আরও পড়ুন: WB Corona Cases: অগাস্টের পর করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু রাজ্যে, কলকাতায় আক্রান্ত ১২৭ জন

আরও পড়ুন: Kolkata: নিমতলা ঘাট স্ট্রিটের কাঠগোলায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget