এক্সপ্লোর

Bengal SIR Row : বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ ! ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভ

CEO Office BLO Agitation Around SIR : সঠিকভাবে খসড়া তালিকা প্রকাশ না হওয়ার অভিযোগে বিক্ষোভ তৃণমূলপন্থী BLO-দের

কলকাতা:  ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। সঠিকভাবে খসড়া তালিকা প্রকাশ না হওয়ার অভিযোগে বিক্ষোভ। কখন থেকে শুনানি শুরু, নির্দেশিকায় অস্পষ্টতার অভিযোগ। বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগেও তৃণমূলপন্থীদের বিক্ষোভ। 

আরও পড়ুন, পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা অরূপ ও সুজিতের গ্রেফতার চাই, বললেন শুভেন্দু

এনুমারেশন পর্ব শেষের পর ফের কমিশনের নতুন নির্দেশিকা জারির প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করে পাঠাতে হবে রিপোর্ট। অ্যাপে নতুন অপশন চালুর পরেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী BLO-দের একাংশ। CEO অফিসের সামনে চলল প্রতিবাদ। বিভিন্ন জেলাতেও দেখা গেল একই বিক্ষোভের ছবি। বৃহস্পতিবারই শেষ হয়েছে SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপের পর্ব।তারপরও শুক্রবার ফের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে দেখা গেল BLO-দের একাংশের বিক্ষোভ!BLO অধিকার রক্ষা কমিটি বিক্ষোভকারী বলেন, BLO- দের ওপর এইভাবে মানসিক অত্যাচার কেন ECI-এর জবাব চাই, জবাব দাও। 

SIR শুরু হওয়ার পর থেকেই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলেছেন BLO-দের একাংশ। উগরে দিয়েছেন ক্ষোভ। এনুমারেশন ফর্ম ফিলআপ পর্ব শেষের পরও, তা চলছেই। নির্বাচন কমিশন তাদের অ্যাপে এবার 'সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন' নামে নতুন অপশন এনেছে। যেখানে বলা হয়েছে, 'একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করতে হবে'। 'পরীক্ষা করে সেই রিপোর্ট BLO অবিলম্বে পাঠাবেন নির্বাচন কমিশনকে'। রামপুরহাট বিক্ষোভকারী BLO  নির্মল মণ্ডল বলেন, প্রপার ট্রেনিং, নির্দিষ্ট কৌশল সেগুলো আমাদের না শিখিয়ে হঠাৎ করে চাপিয়ে দেওয়া, যেগুলো আমরা নিতে পারছি না। সালানপুর ১২৭ পার্ট BLO  পূর্ণচন্দ্র মাঝি বলেন, কালকে আপডেট করার পর দেখছি প্রায় ২০০ আমার কাছে ফর্ম এসেছে, সেগুলো রি-ভেরিফাই করতে হবে! 

এই নতুন নির্দেশিকার বিরুদ্ধেই আওয়াজ তুলেছেন তৃণমূলপন্থী সংগঠন 'BLO অধিকার রক্ষা কমিটি'। BLO অধিকার রক্ষা কমিটি  সদস্য় বলেন, জমা দেওয়ার পর নতুন ট্যাবে অ্যাড করে দেখাচ্ছে আবার রি ভেরিফিকেশন! প্রথমেই দেওয়া হল না কেন? সমস্ত রাজ্যেই (SIR-এর) সময় বাড়িয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ বঞ্চিত কেন? BLO অধিকার রক্ষা কমিটি  বিক্ষোভকারী বলেন, প্রত্যেকদিন নতুন নতুন অপশন দিচ্ছে। আজকে দেখতে পেলাম সকালে ফটো ডুপ্লিকেট অপশন। আমাদের ভেরিফিকেশন করতে হবে।  প্রত্যেকদিন কাজের চাপ বাড়াতে থাকলে আমরা কী করব? এনুমারেশন পর্ব শেষের পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার অভিযোগ তুলে আসানসোলের সালানপুরে প্রতিবাদে সামিল হন BLO-দের একাংশ।
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget