এক্সপ্লোর

Bengal SIR Row:শুনানির আগে কমিশনের কাছে শেষ মুহূর্তের অনুরোধ চন্দ্রিমার, কী কী বিষয়ে ভোটারদের নোটিস না দেওয়ার দাবি তৃণমূলের ? রইল বিস্তারিত

Chandrima Bhattacharya ON EC SIR: শুনানির আগে কমিশনকে নিশানা চন্দ্রিমা ভট্টাচার্যের, কী কী দাবি তৃণমূলের ?

কলকাতা: কোথাও জীবিত ব্য়ক্তিকে দেখানো হয়েছে মৃত। কোথাও আবার স্থানান্তরিত না হওয়া সত্ত্বেও, খসড়া ভোটার তালিকায় দেখানো হয়েছে স্থানান্তরিত। এমনই একাধিক অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, শশী পাঁজা এবং তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। মঙ্গলবার CEO দফতরে অভিযোগ জানানোর পর সাংবাদিক বৈঠক করেন তাঁরা। তাঁদের দাবি,ভোটারদের সামান্য় নামের বানান ভুল থাকলেও, তাঁদের শুনানির জন্য় ডাকা হচ্ছে। এক্ষেত্রে ভোটারদের যেন শুনানির নোটিস না দেওয়া হয়। পাশপাশি খসড়া তালিকা প্রকাশের পর যাঁদের শুনানিতে যেতে হবে, তাঁরা যাতে ১১তম নথি হিসেবে আধার কার্ড দেখাতে পারেন, এদিন সেই দাবিও CEO-র কাছে জানিয়েছেন তাঁরা। যিনি বেঁচে থেকেও মৃত, তিনি যে প্রকৃতই অসম্মানিত !  সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। কমিশনকে এদিন  শুনানির আগে একাধিক ইস্যু তীব্র আক্রমণ করেছেন তিনি। 

আরও পড়ুন, 'হিন্দু বলেই বাদ হয়েছি..', হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির প্রার্থী পদ করেও প্রত্যাহার, ক্ষোভ উগরে দিলেন নিশা চট্টোপাধ্যায়

'ভোটারদের সুবিদার্থে তাঁদের বাড়ির কাছাকাছি শুনানির ব্য়বস্থা করা হোক'

 অনেক জায়গায় শুনানি কেন্দ্রগুলি ভোটারের ঠিকানা থেকে বহু দূরে। ভোটারদের সুবিদার্থে তাঁদের বাড়ির কাছাকাছি শুনানির ব্য়বস্থা করা হোক দাবি জানিয়েছে শাসকদল।  এদিন চন্দ্রিম ভট্টাচার্য বলেন, আমরা কোনও দিন এর আগে শুনিনি, এরকম করা হয়, তারাও নাকি বাড়ি বাড়ি গিয়ে এরকম করেন। আমরা তো জানি না কোনদিন কে কার বাড়ি বাড়ি গিয়েছেন। আমরা এই কথাগুলি পরিষ্কার করে বলে এসেছি। এবং আমরা বলেছি আপনাকে, এই সমস্ত সমস্যার, সমাধান করতে হবে। এই সমাধান যদি না করেন, কারণ ইসিআই-র মুখ এখানে। এখানে আপনি সিইও। আপনাকেই সমাধান করতে হবে। আপনাকেই বলতে হবে।'

''কারা যেনও বলেছিল ২ নাম কোটি কেটে যাবে, আপনি যদি সেই লক্ষ্যে যান..'

 চন্দ্রিমার সংযোজন, 'উনি বলেছেন, নানা ধরণের ডকুমেন্ট, সেগুলি ওনার কাছে থাকলে, সেগুলি আমাদের দেবেন। আমি জানি না কতটা কী দেবেন বা দেবেন না।আমরা অপেক্ষায় থাকব। কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বলে এসেছি, লোকের যাতে কোনওরকম হ্যারাসমেন্ট না হয়, আপনাকে দেখতে হবে, পাবলিক যাতে হ্যারাসড না হয়। আপনি তাঁকে বলবেন ৫০ কিমি দূরে গিয়ে করতে হবে, পয়সা দেবে কে ? কতগুলি কেন্দ্র রয়েছে , যেগুলি দ্বীপপুঞ্জের মত, সেগুলি যাবেন কী করে, মানুষ আসবেন কীকরে ? এই নোটিসে সাড়া দিতে ? ফলে আপনি ভাবছেন, যে কেটে দেবেন, ওই কারা যেন বলেছিল দুই কোটি কেটে যাবে, আপনি যদি সেই লক্ষ্যে যান, তাহলে কিন্তু আমরা এর পরবর্তীতে আমরা আরও বেশি পদক্ষেপ নেব। আমরা কিন্তু থেমে থাকব না। 

যিনি বেঁচে থেকেও মৃত, তিনি যে প্রকৃতই অসম্মানিত ! ক্ষোভ উগরে দিয়ে বললেন চন্দ্রিমা

পাশাপাশি বেঁচে থেকেও যাদের মৃত বলে নাম এসেছে, এই ইস্যুতেও হুঁশিয়ারি দিলেন তিনি। চন্দ্রিমার কথায়, এটা কি অসম্মান নয়, একটা ভোটারকে অসম্মান করছেন না ? এটা শুধু ডকুমেনটেশন নয়, এটা একটা গণতান্ত্রিক দেশে, ভোটারকে অসম্মান করছেন, আমরা তার বিরুদ্ধে,  সবাই মিলে একসাথে বলে এসেছি। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget