এক্সপ্লোর

Bengal SIR Row : কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ 'অসঙ্গতিপূর্ণ' ভোটার, তালিকায় কোন কোন জেলা ?

Bengal SIR Row EC Inconsistent Voter: কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ 'অসঙ্গতিপূর্ণ' ভোটার।

কলকাতা: কমিশনের নজরে ১ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ৩৪০ 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। দঃ ২৪ পরগনাতেই ১৬ লক্ষ ৩ হাজার ১৬জন 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। উঃ ২৪ পরগনায় ১১লক্ষ ২ হাজার ৫২১জন 'অসঙ্গতিপূর্ণ' ভোটার। দুই ২৪ পরগনার পরেই 'অসঙ্গতিপূর্ণ' ভোটারের সবচেয়ে বেশি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 'অসঙ্গতিপূর্ণ' ভোটারের সংখ্যা ১০ লক্ষ ২ হাজার ৭৬২জন।

আরও পড়ুন, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ ! ফের সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী BLO-দের বিক্ষোভ

৪ নভেম্বর থেকে, পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। প্রায় দেড় মাস পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।  তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। আর ক'মাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে, SIR নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে! কার নাম থাকবে! কে বাদ যাবে!কে বৈধ ভোটার! কে অনুপ্রবেশকারী! এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল, সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 
 
নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম। যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। খোঁজ পাওয়া যায়নি এরকম ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত হয়েছেন। ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪।

সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮-এ। রাজনৈতিক এই তরজার মধ্যেই প্রশ্ন হল, তাহলে কি খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে, এমনটা নয়? খসড়া তালিকায় কারও নাম থাকলেও, চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে? নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে হিয়ারিংয়ের পর্ব! যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে ৩ ভাগে।প্রোজেনি ম্যাপিং,সেল্ফ ম্যাপিং এবং নো ম্যাপিং।
 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget