এক্সপ্লোর

Bengal Sir Row: 'শুনানির তারিখ মিস হলে ফের কি ডাক পাওয়া যাবে ?.. ', CEO দফতরে তৃণমূলের প্রতিনিধিদল

'হেয়ারিং সেন্টারে বসার BLA 2-২-দের গণতান্ত্রিক অধিকার আছে..' , মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল, কী দাবি পার্থ ভৌমিকের ?

কলকাতা: 'BLA-দের শুনানিকেন্দ্রে থাকতে দিতে হবে', এই দাবিতে রাজ্যের জুড়ে  তৃণমূল কর্মীদের বিক্ষোভের ছবি প্রকাশ্যে এসেছে।  এরই মাঝে চুঁচুড়া-মগরা ব্লক অফিসে শুনানি বন্ধ করে দেন TMC বিধায়ক অসিত মজুমদার ! নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 'কোনওভাবেই শুনানিতে হাজির থাকতে পারবেন না BLA 2-রা। নির্বাচন কমিশনের গাইডলাইনে স্পষ্ট উল্লেখ আছে।' এহেন পরিস্থিতিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের প্রতিনিধিদল। CEO দফতরে রয়েছেন শশী পাঁজা, পার্থ ভৌমিক-সহ তৃণমূলের ৫ নেতৃত্ব। এদিন সাংবাদিক পার্থ ভৌমিক বলেন,' বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে।'

সাংবাদিক সম্মেলনে পার্থ ভৌমিক বলেন, কেন তাঁকে ফর্ম ৬ ভরতে হবে, কেন তিনি আরেকটা শুনানির তারিখ পাবে না ? এটা ছিল আমাদের মূল দাবি।  আর যেটা সিইও সাহেবই অর্ডার করেছিলেন যে, ২০০২ সালে যাদের নাম আছে, তাঁদের আর শুনানিতে আসতে হবে না। বিভিন্ন জায়গায় দেখছি, আজকের দিনে, তাঁদের শুনানিতে ডাকা হয়েছে। তাহলে কমিশনের সিইও-র যে অর্ডার সেটাও ভায়োলেট হচ্ছে।  উনি বলেছেন, উনি আজকের মধ্যে ব্যবস্থা নেবেন। উনি আমাদের কথা দিয়েছেন, যে যে ডিসক্রিপ্যান্সি আছে, সেই তালিকা প্রকাশ করার বিষয়ে, দিল্লিতে চিঠি করবেন। উনি আমাদের কথা দিয়েছেন, BLA-2 এর বিষয়েও যদি স্পেসিফিক কোনও অর্ডার থাকে, সেটা জানাবেন। আমরাও বলে দিয়েছি, আমাদের বিএলএ-২-দের গণতান্ত্রিক অধিকার আছে, ওই হেয়ারিং সেন্টারে বসার।'

প্রশ্ন: এই যে বিএলএ ২ এর বিক্ষোভ হচ্ছে, তার জন্য চুচূড়া, পশ্চিম মেদিনীপুর এবং ধনেখালি, তিনটে জায়গায়, বন্ধ হয়ে গেল হেয়ারিং ..

পার্থ ভৌমিক : নানা তারিখ দিতে হবে নির্বাচন কমিশনকে, বিএলএ-২ থাকবে, মানুষকে সহায়তা করবে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আর আপনি যদি আমাদের বসাতে দিতে না চান, আপনাকে নোটিস করতে হবে অফিশিয়ালি। আপনি অর্ডার করুন অফিশিয়ালি। দরকারে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করতে, কোর্টে যাব। কিন্তু আপনি অর্ডার করবেন না, আর আমার বিএলও ২ কে অ্যালাউ করবেন না, দুটো একসঙ্গে হবে না। 

প্রশ্ন: শুনানির সময় বাড়াতে বলবেন ?

পার্থ ভৌমিক : নানা, আমরা তো ওটা বলছি না। আমরা আমাদের অধিকারের কথা বলছি। 

প্রশ্ন: তৃণমূল বিধায়ক অসিত মজুমদার যে শুনানি বন্ধ করে দিলেন, সেটা কি আপনারা মনে করছেন , ঠিক হয়েছে ?

পার্থ ভৌমিক : ১০০ বার গণতান্ত্রিক অধিকার-রক্ষার জন্য, অসিত মজুমদার গিয়েছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে, আপনারা তো দেখাতে পারছেন না,  অর্ডার, যে বিএলএ-২ ঢুকতে পারবে না। 

বিক্ষোভের ইস্যুতে, পার্থ ভৌমিক আরও বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বারংবার অনুরোধ করেছেন, আপনারা শান্ত থাকুন। তৃণমূল কংগ্রেস পার্টি হিসেবে আপনাদের পাশে আছে। যদি কারোর মাথা গরম হয়ে, উত্তেজক কিছু করে থাকে, নিশ্চিতভাবে মানুষের সঙ্গে, আমাদের দলে নেতারা কথা বলবেন। কারণ বিক্ষোভটা পার্টি করেনি, বিক্ষোভটা সাধারণ মানুষ করেছে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget