এক্সপ্লোর

Bhawanipur Bypoll : মমতা ভয় পেয়েছেন, ভবানীপুরে প্রচারে এসে সুর চড়ালেন হরদীপ সিংহ পুরী

ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে দিনভর প্রচার কর্মসূচি রয়েছে হরদীপ সিংহ পুরীর।

কলকাতা : ভবানীপুর উপ নির্বাচনে BJP প্রার্থীর হয়ে প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর (Hardeep Singh Puri)। মমতা ভয় পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভয় পেয়েছেন। উনি বলেছেন যে মানুষ যদি তাঁকে ভোট না দেন তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এখানে উপনির্বাচন কেন হচ্ছে ? কারণ, উনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন।" 

সুর আরও চড়িয়ে তিনি বলেন, উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) জ্বালানির দাম নিয়ে প্রশ্ন তুলছেন। ওঁর জানা উচিত যে, জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গও পেট্রোল-ডিজেলকে জিএসটি-র বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র প্রতি লিটারে মাত্র ৩২ টাকা নেয়। কিন্তু, রাজ্য সরকার নেয় ৪০ শতাংশ ভ্যাট। জুলাইয়ের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলের দাম প্রতি লিটারে ৩.৫১ টাকা বাড়িয়েছে। এখান থেকে রেভিনিউ তুলতে চাইছে ওরা। উনি কেন্দ্রীয় নেতা হতে চাইছেন। কিন্তু, ওঁকে প্রথমে উপনির্বাচন জিততে হবে। তাছাড়া সময় বলবে, কংগ্রেস বা অন্য দল ওঁর নেতৃত্ব গ্রহণ করবে কি না।  

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী আজ মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান। তিনি বলেন, বাংলায় গণতন্ত্র আক্রান্ত। সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। শুধু ভবানীপুর নয়, অন্যান্য যে সমস্ত জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে, তার বিচার হওয়া উচিত। শুধু অভিজিৎ সরকার নয়, অভিজিৎ সরকার-সহ আরও অনেকের সঙ্গেই অন্যায় হয়েছে। তিনি যে সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করতেন, আগামী দিনে সেই সেচ্ছাসেবী সংগঠনকে কীভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে।

আজ ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে দিনভর প্রচার কর্মসূচি রয়েছে হরদীপ সিংহ পুরীর। সকালে প্রথমে প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও দীনেশ ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Dharmatala Protest: স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী
স্কুলের গণ্ডি পেরিয়েছে কিনা সন্দেহ... বেশভূষা দেখলেই বোঝা যাচ্ছে..., ধর্মতলায় ধন্ধুমার, কী বলছেন কৌস্তভ বাগচী

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget