এক্সপ্লোর

Bidhannagar Molestation Case Update: পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব বিরোধীরা, 'খুচরো ঘটনা' মন্তব্য সৌগতর

খুচরো ঘটনা বলে অভিযোগ ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন, জানালেন কমিশনের চেয়ারপার্সন।

দীপক ঘোষ, সত্যজিত্‍ বৈদ্য ও সুদীপ্ত আচার্য, কলকাতা: পুলিশের (Bidhannagar Police) হাতে মহিলার শ্লীলতাহানির (Molestation) অভিযোগ। প্রতিবাদে সরব বিরোধীরা। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। খুচরো ঘটনা বলে অভিযোগ ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে রাজ্য মহিলা কমিশন, জানালেন কমিশনের চেয়ারপার্সন।

রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে পড়ল। এক ASI ও এক সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer) বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। 

গ্রেফতার করা হয়েছে দু’জনকেই। তবে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। আইনশৃঙ্খলা নিয়ে আক্রমণ বিরোধীদের। যদিও ‘খুচরো ঘটনা’ বলে ওড়ালেন সৌগত রায়। 

রাজ্য মহিলা কমিশন পুলিশের কাছে ঘটনার রিপোর্ট তলব করবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন। ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন পুলিশ কর্তারাও।  বিধাননগর কমিশনারেটের তরফে ইতিমধ্যেই  এই ঘটনায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। 

রাতের শহরে বাইকে তুলে মহিলার শ্লীলতাহানি করার অভিযোগ। বিধাননগর কমিশনারেটের এক ASI ও এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। দু’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

রক্ষকই ভক্ষক। উর্দিধারীকে বিশ্বাস করে মোটরবাইকে উঠে গুনতে হল মাসুল! শুক্রবার রাতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাতের কলকাতায়। বাইকে তুলে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।  গ্রেফতার এক ASI ও এক সিভিক ভলান্টিয়ার।  

যে ঘটনাকে ঘিরে আলোড়ন পড়ে গেছে পুলিশ প্রশাসনে। পুলিশ সূত্রে খবর, আসানসোলের বাসিন্দা, ২৫ বছরের ওই মহিলা সল্টলেকের সেক্টর ফাইভে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরির পরীক্ষা দিতে এসেছিলেন। মহিলার দাবি, বাস লেট করায় তিনি শুক্রবার রাত ১টা নাগাদ করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে নামেন। 

মহিলার অভিযোগ, কোনও গাড়ি না পেয়ে যখন তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, সেই সময় পুলিশের স্টিকার লাগানো ২টি বাইক দেখতে পেয়ে হাত দেখান। একটি বাইকে ছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। অন্য বাইকে একজন ASI ও এক সিভিক ভলান্টিয়ার। মহিলা উল্টোডাঙা যাওয়ার জন্য তাঁদের কাছে লিফট চান। তখন যে বাইকে একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন, সেই বাইকে উঠতে বলা হয়। 

মহিলার অভিযোগ, বাইকে তোলার পর তাঁকে ঘোরানো হয় বিভিন্ন রাস্তায়।  একসময় তাঁকে বলা হয়, ওই সিভিক ভলান্টিয়ার কাজে যাবেন। তাঁকে ASI ও আর এক সিভিক ভলান্টিয়ার যে বাইকে ছিলেন, তাতে উঠতে বলা হয়। মহিলার দাবি, তিনি সেই বাইকে ওঠেন। কাজে যাওয়ার কথা বলে একা বাইকে থাকা সিভিক ভলান্টিয়ার চলে যান। 

 মহিলার অভিযোগ, এরপর চলন্ত বাইকে তাঁর শ্লীলতাহানি করা হয়। মানি স্কোয়ারের কাছে চেঁচামেচি করে বাইক থেকে নেমে যান মহিলা ।  ফোন করে তাঁর গড়ফার বাসিন্দা এক বন্ধুকে ডাকেন। এরপর বন্ধুকে নিয়ে মহিলা যান কসবা থানায়।  পুলিশ সূত্রে খবর, কসবা থানার পুলিশ অভিযোগ শুনে তাদের গাড়িতেই মহিলাকে নিয়ে যায় বিধাননগর উত্তর থানায়।  সেখানে দায়ের হয় অভিযোগ। 

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ২টোর পর কেস রুজু করে ওই ঘটনায় গ্রেফতার করা হয় ASI সন্দীপকুমার পাল ও সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকারকে। তাঁরা দুজনেই বিধাননগর কমিশনারেটের ট্রাফিক পুলিশে কর্মরত। তবে ঘটনার সময় তাঁরা ডিউটিতে ছিলেন না বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ সূত্রে খবর, দু’জনের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget