এক্সপ্লোর

CBI Summons: গরুপাচারকাণ্ডে দেবের সহ-প্রযোজকে তলব সিবিআইয়ের, আগামীকাল হাজিরার নির্দেশ

CBI Summons: গরুপাচারকাণ্ডে এবার অভিনেতা দেবের সহ-প্রযোজক  পিন্টু মণ্ডলকে তলব সিবিআইয়ের। আগামীকালই পিন্টু মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

কলকাতা: গরুপাচারকাণ্ডে এবার অভিনেতা দেবের সহ-প্রযোজক  পিন্টু মণ্ডলকে তলব সিবিআইয়ের। আগামীকালই পিন্টু মণ্ডলকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। ‘গরুপাচারের টাকা ছবি তৈরিতে বিনিয়োগ?’ জানতে চেয়ে দেবের সহ-প্রযোজককে সমন সিবিআইয়ের, খবর সূত্রের। 

গত ১৫ ফেব্রুয়ারি গরুপাচারকাণ্ডে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে (Dev) ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে CBI। মূল অভিযুক্ত এনামূল হক সম্পর্কে তাঁকে একাধিক প্রশ্ন করা হয় বলে সূত্রের খবর। এনামুলের থেকে কি একাধিকবার মূল্যবান উপহার নিয়েছিলেন? সূত্রের খবর দেবকে এই প্রশ্ন করে CBI। পাল্টা ঘাটালের তৃণমূল সাংসদ দাবি করেন, তিনি এনামূলকে চেনেন না। ৫ ঘণ্টার পর জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের দেব জানান, “তেমন কিছুই হয়নি। আমাকে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল। আমি দিলাম। এনামুলকে চিনি না। তদন্তে সাহায্য করব।‘’

আরও পড়ুন: Indrani Halder Exclusive: 'পাটাতন ভেঙে জলে ডুবে যাচ্ছি, হাত বাড়িয়ে ডাকলাম..শ্যামলী..'

মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসের CBI অফিসে তলব করা হয়েছিল দেবকে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই এদিন চলে আসেন অভিনেতা। CBI সূত্রে দাবি, এর আগে গরু পাচারকাণ্ডে একাধিক সাক্ষীর বয়ানে উঠে আসে, দেবের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল মূল অভিযুক্ত এনামূল হকের। এমনকি এনামূলের থেকে একাধিকবার মূল্যবান উপহারও নিয়েছিলেন তিনি। CBI সূত্রে খবর, এদিন দু’দফায় দেবকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এনামূল হককে চিনতেন কিনা, তাঁর সঙ্গে কোনওদিন বৈঠক করেছেন কিনা বা এনামূলের থেকে মূল্যবান উপহার নিয়েছেন কিনা।  এদিন দেব বলেন, “আমি এনামূল হককে চিনি না। কোনও টাকা পয়সার লেনদেন হয়নি। কোনও মুল্যবান গিফট নিই নি। আমাকে আবার ডাকা হয়নি। স্টেটমেন্ট রেকর্ড করতে ডেকেছিল, আমি করিয়েছি।‘’

দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বক্তব্য, দেব তাঁদের বলেছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে CBI সন্তুষ্ট। জিজ্ঞাসাবাদের পাশাপাশি এদিন গল্প-আড্ডা-সিনেমা নিয়ে আলোচনাও হয়েছে।  সূত্রের খবর, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে গরুপাচারের টাকা ঢুকছে কিনা, সেটাও খতিয়ে দেখছে CBI

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget