এক্সপ্লোর

Indrani Halder Exclusive: 'পাটাতন ভেঙে জলে ডুবে যাচ্ছি, হাত বাড়িয়ে ডাকলাম..শ্যামলী..'

ফেলে আসা দীর্ঘ অভিনয় জীবনকে ফিরে দেখলে মনে পড়ে কত রঙিন স্মৃতি। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় রুপোলি পর্দার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার।

কলকাতা: 'শ্রীময়ী' থেকে শুরু করে 'দহন', বড়পর্দা  আর ছোটপর্দায় অবাধ যাতায়াত তাঁর। তবে বর্তমানে ছোটপর্দাই একের পর এক সাফল্য এনে দিয়েছে তাঁকে। তবে দীর্ঘদিন পরে 'কুলের আচার' ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছেন তিনি। ফেলে আসা দীর্ঘ অভিনয় জীবনকে ফিরে দেখলে মনে পড়ে কত রঙিন স্মৃতি। তার কিছু আনন্দের আবার কিছু দুর্ঘটনারও। তবে স্মরণীয় তো বটেই। এবিপি লাইভের সঙ্গে আড্ডায় রুপোলি পর্দার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। 

দর্শকদের ভালোবাসা, উন্মাদনা, শুভেচ্ছা, সমস্ত কিছু তাঁকে এনে দিয়েছে রুপোলি পর্দাই। ফিরে দেখলে সবচেয়ে মনে পড়ে কোন ছবির শ্যুটিংয়ের ঘটনা? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ইন্দ্রাণী বলছেন, 'প্রথম যে ছবিটার কথা মনে পড়ে, সেটা 'ফালতু'। অঞ্জনদার পরিচালনায় কাজ করেছিলাম। মুর্শিদাবাদে শ্যুটিং চলছিল। ছবিতে আমার চরিত্রটা ছিল একজন পাগলীর। দৃশ্যটা কিছুটা এরকম, আমি পুকুরের জলে নেমে স্নান করছি। তারপর দেবেশদা (দেবেশ চট্টোপাধ্যায়) এসে জল থেকে আমায় তুলে নিয়ে যাবেন। আমি সাঁতার জানি না। তাই জলের নিচে আমার দাঁড়ানোর জন্য একটা পাটাতন তৈরি করা হয়েছিল। কথা ছিল সেই পাটাতনের ওপর দিয়ে হেঁটে খানিকটা জলে নামব আমি। সবার তার ওপর দিয়ে হেঁটে পরীক্ষা করে নিল। তারপর আমি শট দেওয়ার জন্য রেডি হলাম। আমার হেয়ার ড্রেসার শ্যামলী খুব ভয় পাচ্ছিলেন। বার বার বলছিলেন, 'মামনি কিন্তু সাঁতার জানে না।' ক্যামেরা গাছের ওপরে বাঁধা, সবাই অনেকটা দূরে। আমি কয়েক পা হাঁটতেই পাটাতনসুদ্ধ ভেঙে জলের তলায়। তলিয়ে যাওয়ার আগে হাত তুলে একবার শ্যামলীকে ডাকতে পেরেছিলাম শুধু। শ্যামলী জলে ঝাঁপিয়ে পড়ে আমার চুলের মুঠি ধরে টেনে এনেছিল পাড়ে। সেদিন ও আমায় মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিল।' একটু থামলেন ইন্দ্রাণী। তারপর বললেন, 'তারপর কিন্তু আমি আবার সেই শটটা দিয়েছিলাম। আবার রেডি হয়ে.. তখন সব ঠিক হয়েছিল। এক টেকেই শট ওকে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget