এক্সপ্লোর

I Core Scam: এবার আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব সিবিআইয়ের

'এখনও খবর পাইনি, ডাকলে যাব', প্রতিক্রিয়া তৃণমূল মহাসচিবের

প্রকাশ সিন্হা, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  এবার আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের। যিনি একাধারে শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব ও বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি,আইকোর মামলার তদন্তে তাদের হাতে একটি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ এসেছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে আয়কর অধিকর্তাকে।  এই প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হবে বলে সিবিআই সূত্রের দাবি।

প্রতিক্রিয়ায় পার্থ বলেন, সিবিআই যে ডেকেছে আমি জানি না, আমাকে কেন ডাকবে? আমি সৎ! আপনি তো অনুষ্ঠানে ছিলেন? ছবি আছে - ছবি তো সবার সঙ্গেই থাকে, শিল্পমন্ত্রী হিসেবে, শিল্পের তাগিদে গিয়েছিলাম, চিটফান্ড জানতে যেতাম না, ডাকলে যাব। 

 

ভোটমুখী বাংলায় হঠাতই চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সক্রিয় দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি! একের পর এক নোটিস যাচ্ছে তৃণমূলের একাধিক প্রার্থী-নেতা-মন্ত্রীর কাছে। সূত্রের খবর,  সারদাকাণ্ডে ইডির কাছে নোটিস গেছে মদন মিত্রের কাছে। যিনি কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী। একই মামলায় তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

বৃহস্পতিবারই কামারহাটির তৃণমূল প্রার্থী ও প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে নোটিস পাঠানো হয়েছে। ১৯ মার্চ সম্পত্তির তালিকা এবং আয়কর রিটার্নের নথি-সহ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 

সারদা মামলায় এদিনই বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।  ইডি সূত্রের খবর, সারদার একটি চ্যানেল সংক্রান্ত বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়।  সমীর চক্রবর্তী বলেন, কো-অপারেট করেছি, পরে ডাকলেও আসব। 

সারদা মামলায় দুই সংবাদপত্রের দুই প্রাক্তন সম্পাদককে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অন্যদিকে, বিজেপি ক্ষমতায় এলে ফিরিয়ে দেওয়া হবে চিটফান্ডে প্রতারিতদের টাকা বলে হলদিয়ায় দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

সেরা শিরোনাম

Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
Aparupa Poddar: আজ ফের আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব পুলিশের
আজ ফের আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে তলব পুলিশের
Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, একটু পরেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, সতর্কতা জারি IMD-র
বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, একটু পরেই ভারী বৃষ্টি এই জেলাগুলিতে, সতর্কতা জারি IMD-র

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget