এক্সপ্লোর

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও কলকাতায় আক্রান্ত ১৬৩ জন, পুজোয় নিয়ম না মানার জের?

চিন্তা বাড়াচ্ছে আরেকটি বিষয়। তা হল করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কলকাতায় আক্রান্তের পরিসংখ্যান চিন্তার।

কলকাতা: পুজোর শুরুতেই এই ছবি দেখে সাধারণ মানুষকে বারবার সতর্ক করেছিলেন চিকিৎসকরা! কিন্তু তাতে কর্ণপাত করেছেন আর ক’জন! পরিণাম? পুজো মিটতেই হু হু বাড়ছে করোনার সংক্রমণ রাজ্য সরকারের মেডিক্যাল বুলেটিনেই দেখা যাচ্ছে, গত শনিবার, একাদশীর দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪৩। মৃত্যু হয় ১০ জনের। 

শুধু তাই নয়, চিন্তা বাড়াচ্ছে আরেকটি বিষয়। তা হল করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরও কলকাতায় আক্রান্তের পরিসংখ্যান চিন্তার। টিকার দ্বিতীয় ডোজ নিয়েও কলকাতায় আক্রান্ত ১৬৩ জন। এদিকে, যদি পুজোর মধ্যের সংক্রমণ পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে, রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর দৈনিক আক্রান্ত একলাফে বেড়ে হয় ৬২৪! মৃত ১৪। গত সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে ৬৯০-এ পৌঁছে যায়। মৃত্যু হয় ১২ জনের।

মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০০-র গণ্ডি ছাড়িয়ে পৌঁছয় ৭২৬-এ। মৃত্যু হয় ৯ জনের। পরদিন বুধবার, নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৭ জন। ৯ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার নতুন আক্রান্তের সংখ্যা কিছুটা কমে হয় ৮৩৩। মৃতের সংখ্যা বেড়ে হয় ১৪। দশমীর পরে করোনা গ্রাফ তরতরিয়ে চড়েছে কলকাতায়। রাজ্য সরকারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, গত শনিবার, একাদশীর দিন কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত হন ১০৮ জন। মৃত্যু হয় ১ জনের।

রবিবার অর্থাৎ ১৭ অক্টোবর, কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে পৌঁছয় ১৭৯-তে। মৃতের সংখ্যা বেড়ে হয় ৪।  গত সোমবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় ১৯৪। মৃত্যু হয় ২ জনের। মঙ্গলবার নতুন আক্রান্ত হন ১৮৩ জন। মৃত্যু হয় ২ জনের। গত বুধবার, কলকাতায় দৈনিক আক্রান্ত একলাফে পৌঁছয় ২৪৪-এ। মৃত্যু হয় আরও ২ জনের। বৃহস্পতিবার কলকাতায় দৈনিক আক্রান্ত ২৩২। মৃত ৫।
 
এই পরিসংখ্যানেই স্পষ্ট, কেন বিশেষজ্ঞরা বারবার পুজোর সময়ে সাধারণ মানুষকে সতর্ক হতে বলছিলেন। কেন ভিড় নিয়ন্ত্রণের কথা বলেছিলেন। অনেকেই ভ্যাকসিনের ডাবল ডোজ হয়ে গেছে ভেবে নিশ্চিন্ত ছিলেন! তাঁদের অনেকেই ভিড় ঠেলে প্যান্ডেল হপিং করেছেন। মাস্ক পরারও বিশেষ প্রয়োজন বোধ করেননি। এখন কলকাতা পুরসভা সূত্রের খবর, বুধবার, কলকাতায় সংক্রমিত ২৪৪ জনের মধ্যে ১৩২ জনেরই দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার কলকাতায় সংক্রমিতদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত ১৬৩ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget