এক্সপ্লোর

Kolkata Metro on coronavirus: করোনা আবহে এবার কমল মেট্রোর সংখ্যা !

করোনা আবহে এবার কমল মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার ২৫৮-র পরিবর্তে চলবে ২৩৮টি মেট্রো ৷

কলকাতা: করোনা আবহে এবার কমল মেট্রোর সংখ্যা ৷ সোমবার থেকে শুক্রবার ২৫৮-র পরিবর্তে চলবে ২৩৮টি মেট্রো ৷ শনিবার মেট্রোর সংখ্যা কমে দাঁড়াল ২১৮ ৷ এবং রবিবার মাত্র ১০০টি মেট্রো চলবে কলকাতায় ৷

সূত্রের খবর, আগামী সোমবার, ২৬ এপ্রিল থেকেই কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোর সংখ্যা। সপ্তাহের কাজের দিনগুলিতে এখন ২৫৮টি মেট্রো চলাচল করে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে সোমবার থেকে এই সংখ্যা কমিয়ে করা হচ্ছে ২৩৮টি। কমে যাচ্ছে শনি ও রবিবারের মেট্রো চলাচলের সংখ্যাও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছে মেট্রো রেলের একাধিক কর্মী। এমনকী, যাত্রীদের মধ্যে অনেকেই করোনার উপসর্গ নিয়েই মেট্রোতে যাত্রা করছেন। এই পরিস্থিতিতে ট্রেন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

একেবারেই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিল মেট্রো পরিষেবা। কিন্তু, করোনার প্রকোপ কিছুটা কমতেই মানুষও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছিলেন না । ফলে বেড়েছে সংক্রমণ। যা ক্রমশ ভয়াল রূপ ধারণ করেছে। যার জেরেই ফের নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা। ২৬ এপ্রিল থেকে কমছে ট্রেনের সংখ্যা।

সারা দেশের সঙ্গে এ রাজ্যেও করোনা পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠছে। প্রত্যেকদিনই উত্তরোত্তর বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। রাজ্যে সরকার হাসপাতালের বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা-সহ নানা ব্যবস্থার কথা জানিয়েছে। এই সংকটের সময় মনে রাখা প্রয়োজন রাজ্যের হেল্পলাইন নম্বরগুলিও। গত বছর প্রথমবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। এই হেল্পলাইন এখনও বহাল। এই ইন্টিগ্রেডেট হেল্পলাইন নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।

এক্ষেত্রে যেসব পরিষেবাগুলি পাওয়া যাবে, সেগুলি হল-সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত প্রশ্ন , সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল)সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর - (০৩৩) ৪০৯০-২৯২৯

ডাইরেক্ট টেলিমেডিসিন লাইন ০৩৩-২৩৫৭-৬০০১

কোভিড আক্রান্তদের জন্য কলকাতার অ্যাম্বুলেন্স পরিষেবার হেল্পলাইন নম্বর- ০৩৩-৪০৯০২৯২৯

কলকাতা পুরসভার কন্ট্রোল রুম (২৪x৭) - (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩ অ্যাম্বুলেন্স (২৪x৭) - (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২২৫ হোয়াটসঅ্যাপ – ৮৩৩৫৯৮৮৮৮৮

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget