এক্সপ্লোর

Mask wearing in Bus: মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে, নির্দেশিকা বাস সংগঠনের 

বাস চালক ও কনডাক্টরদের পাশাপাশি যাত্রীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক

কলকাতা: মাস্ক না পরলে উঠতে দেওয়া হবে না বাসে। ঘোষণা জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের। নির্দেশিকায় বলা হয়েছে, বাস চালক ও কনডাক্টরদের পাশাপাশি যাত্রীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক।

দেশ হোক বা এ রাজ্য, দৈনিক সংক্রমণ হোক বা দৈনিক মৃতের সংখ্যা। ক্রমশ লাগামছাড়া হয়ে যাচ্ছে করোনা পরিস্থিতি। কোথাও অক্সিজেনের জন্য হাহাকার। 

কোথাও নিভছে না গণচিতার আগুন। কিন্তু প্রতিদিন এ ছবি দেখার পরও একাংশের বেপোরোয়া মনভাবে রাশ টানা যাচ্ছে না। 

ইতিমধ্যেই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু এসব সত্ত্বেও বদলাচ্ছে না কুছ পরোয়া নেহি মনোভাব। 

এই পরিস্থিতিতে মাস্ক না পরলে বাসে উঠতে দেওয়া হবে না, ঘোষণা করেছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছি মাস্ক না পরলে গাড়িতে উঠতে দেওয়া হবে না। বাস চালক ও কনডাক্টরদের মাস্ক পরা বাধ্যতামূলক।

এদিকে শনিবারের মতো রবিবারও করোনা মোকাবিলায় কড়া মনোভাবে পথে নামে পুলিশ।  সল্টলেক  ও লেকটাউনের বিভিন্ন জায়গায় হানা দেন তাঁরা। 

বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, এদিন মাস্ক ছাড়া রাস্তায় বেরোনোয় ৩০ জন পথচারীকে গ্রেফতার করা হয়। 

প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড। দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শনিবার ভয়ের রেকর্ড তৈরি হয়েছে বাংলায়! 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন।

গত ৬ দিনে সর্বোচ্চ সংক্রমণ একদিনে। সংখ্যাটা গত সোমবার থেকে ৮ হাজার থেকে বাড়তে বাড়তে সপ্তাহান্তে ১৪ হাজারে পৌঁছেছে!

একদিনে মৃত্যুর নিরিখেও উদ্বেগের ছবি। স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে ৫৯ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ৬ দিনের নিরিখে যা সর্বোচ্চ!

উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ২ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ২০ জনের।

উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের! সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা, 
৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। এখনও অবধি ১০ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

প্রতিদিন নিজের হাজারো পরিচিত, অপরিচিত -- এত মানুষের মৃত্যু। এরপরও যদি হুঁশ না ফেরে তবে আর কবে সজাগ হবে মানুষ? 



সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget