এক্সপ্লোর

Oxygen Plant in Private Hospital: মিনিটে ৬১০ লিটার অক্সিজেন উৎপাদন, বেহালার বেসরকারি হাসপাতালে বসল অক্সিজেন প্লান্ট

কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যে মাত্র ৮টি হাসপাতালে স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট ছিল।

বেহালা: করোনা আবহে অক্সিজেনের বিপুল চাহিদা। কিন্তু যোগান অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে নিজেরাই স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট বসালো বেহালার বেসরকারি হাসপাতাল। মিনিটে উৎপাদন হচ্ছে ৬১০ লিটার অক্সিজেন। দেশে প্রতিদিন একটু একটু করে করোনা সংক্রমণ কমলেও, মৃত্যুমিছিল বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায়, করোনা কেড়েছে প্রায় সাড়ে ৪ হাজার দেশবাসীর প্রাণ। 

কয়েকদিন আগে পর্যন্ত রাজ্যে মাত্র ৮টি হাসপাতালে স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট ছিল। সম্প্রতি এই তালিকায় ঢুকে পড়েছে বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের নাম। তারাও বসিয়েছে অক্সিজেন প্লান্ট। অনেকটা কনসেনট্রেটরের মতোই বাতাস থেকে অক্সিজেন তৈরি করে এই প্লান্ট। মিনিটে ৬১০ লিটার অক্সিজেন তৈরি হয় এখানে। সর্বাধিক মজুত করা যায় ২ হাজার লিটার। 

৬০ বেডের এই বেসরকারি হাসপাতালে, এখন শুধুমাত্র কোভিড রোগীদেরই চিকিৎসা হচ্ছে। তাই অক্সিজেনের চাহিদাও বিপুল। স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট চালু হওয়ার ফলে সেই চাহিদা সামাল দেওয়া গেছে বলে দাবি কর্তৃপক্ষের। এরইমধ্যে রাজ্যজুড়ে ১০৫টি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। একাধিক জায়গায় তার কাজও চলছে জোরকদমে। 

আগের ২ দিনের তুলনায় যা অনেকটাই বেশি। পশ্চিমবঙ্গেও লাগাতার প্রতিদিন দেড়শোর ওপরে মৃত্যু হচ্ছ। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমলেও, অক্সিজেন ও বেডের চাহিদা এখনও তুঙ্গে।

এই পরিস্থিতিতে বহু হাসপাতাল কর্তৃপক্ষেরই অভিযোগ, চাহিদার তুলনায় অক্সিজেন সিলিন্ডার মিলছে অনেক কম। আর যে কয়েকটি হাসপাতালে স্বয়ংক্রিয় অক্সিজেন প্লান্ট আছে, সেই সংখ্যাটাও হাতে গোনা। উল্লেখ্য, কলকাতা মেডিক্যাল কলেজেও অক্সিজেন প্লান্ট বসানো হচ্ছে বলেই খবর।

তবে করোনার জেরে চলতে থাকা মৃত্যুমিছিলের রেশ অব্যাহত রাজ্যে। ২৪ মে রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিন রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। এই সময়পর্বে রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৩ জন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যে জারি লকডাউন। স্বাস্থ্যদফতরের বুলেটিন বলছে কমছে দৈনিক সংক্রমণ। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget