এক্সপ্লোর

Kolkata Covid Restrictions : কলকাতায় সংক্রমণ নিয়ন্ত্রণে ফের শুরু কড়াকড়ি, দেখে বিধি-নিষেধের তালিকা

পুজো মিটতেই কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ...

কলকাতা : পুজোর দিনগুলোয় ভিড় উপচে পড়েছিল কলকাতার রাস্তায়। বেপরোয়া জনস্রোতের ধাক্কায় ধুয়ে মুছে গিয়েছিল করোনা-বিধি। আর পুজো মিটতেই কলকাতায় বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ফের শুরু হল কড়াকড়ি। 

সংক্রমণ রোধে একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, রাত সাড়ে ১০টার পরে খোলা রাখা যাবে না রেস্তোরাঁ-পানশালা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি থাকবে। ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই রেস্তোরাঁ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে কলকাতার সমস্ত থানাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। আজ থেকেই ফের শহরজুড়ে শুরু নাকা চেকিং।

কলকাতায় ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা বেড়েছে শতাধিক। কলকাতা পুরসভার শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে চারশো জন! করোনা ভাইরাসের এই বাড়বাড়ন্তের জন্য অসচেতনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কথায়, পুজোর সময় মানুষজন প্রয়োজনীয় কোভিড বিধি মানেননি, যার প্রতিফলন দেখা যাচ্ছে এখন। চিকিৎসক কুণাল ঘোষও দায়ী করেছেন জনসাধারণের কোভিড বিধি মানার ক্ষেত্রে উদাসীনতাকে। পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ, ভ্যাকসিনেশনের ডোজ প্রবল মাত্রায় না বাড়ানো গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে উদ্বেগ বাড়াচ্ছে ডবল ডোজ প্রাপকদের নতুন করে মারণ ভাইরাসে সংমক্রমিত হওয়া। তবে চিকিৎসকমহলকে রীতিমতো আতঙ্কে রাখছে উপসর্গহীনদের সংখ্যা। পরিসংখ্যান জানাচ্ছে, গত একদিনে কলকাতায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশিই উপসর্গহীন! কলকাতায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৪৪৯ জন। যার মধ্যে ১৯৪ জন ডবল ডোজ প্রাপক। আর আক্রান্ত ৪৪৯ জনের মধ্যে ২৫৭ জনই উপসর্গহীন।

এই অবস্থায় শহরে করোনার সংক্রমণে লাগাম টানতে তৎপরতা বাড়াচ্ছে কলকাতা পুরসভা। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসায় যে সব সেফ হোম বন্ধ করে দেওয়া হয়েছিল, আবার সেগুলি চালু করার তোড়জোড় চলছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, তপসিয়ায় একটি সেফ হোমের সংস্কার হচ্ছে। ট্যাংরায় পুরসভা পরিচালিত চম্পামণি মাতৃসদনকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে। উত্তর কলকাতার হরেকৃষ্ণ শেঠ লেনে গড়ে তোলা হয়েছে ৬০ শয্যার চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোম। অক্সিজেন সিলিন্ডার থেকে কনসেনট্রেটর, সবই থাকছে চাইল্ড অ্যান্ড মাদার সেফ হোমে। কলকাতা পুরসভা সূত্রে খবর, করোনা আক্রান্ত রোগীরা কাদের কাদের সংস্পর্শে এসেছেন, তার খোঁজ শুরু হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Abhishek PA Sumit Roy: অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
অভিষেকের আপ্তসহায়ককে এক সপ্তাহে ৫৫ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, কাল কি বড় কোনও পদপেক্ষ নিতে চলেছে CID ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget