এক্সপ্লোর

Covid-19 in Bengal: ‘রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে?’ কোভিড ক্ষতিপূরণ মামলায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের

‘ক্ষতিপূরণ দিয়ে দেব এই কথার কোনও যুক্তি নেই...’, সমালোচনা উচ্চ আদালতের

কলকাতা: কোভিড ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কড়া সমালোচনা করল কলকাতা হাইকোর্ট। 

শুনানিতে আদালতের প্রশ্ন, ‘রাজ্য কি স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে?’ এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এই অতিমারীর সময় কোনও গাফিলতি বরদাস্ত করব না।’

এদিন শুনানি চলাকালীন রাজ্যের তরফে জানানো হয়, ‘কোভিডে মৃতদের পরিবার ও আক্রান্তদের টাকা দিয়ে দেওয়া হবে।’ 

এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, ‘দিয়ে দেব এই কথার কোনও যুক্তি নেই।’ রাজ্যকে হাইকোর্টের প্রশ্ন, ‘এখনও কেন দেননি বলুন।’

‘কতজন ক্ষতিপূরণের আবেদন করেছেন, কবে করেছেন? কতজন ক্ষতিপূরণ পেয়েছেন, কতজন পাননি, আর কেন পাননি?’ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আগামী ১২ অগাস্টের মধ্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 

তার আগে, গত জুন মাসে কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টও। এর পাশাপাশি কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় তিন বিচারপতির বেঞ্চ।

২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারগুলি চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেইসঙ্গে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অভিন্ন নীতির আর্জি জানিয়েও একটি পিটিশন দায়ের হয়েছিল।

এর ভিত্তিতে শীর্ষ আদালতে মোদি সরকারি জানিয়েছিল, করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। কারণ এটা শুধুমাত্র জাতীয় বিপর্যয়ের মধ্যে পড়ে। 

কেন্দ্র আরও বলেছিল, ভাইরাসে ৩.৮৫ লক্ষর বেশি মানুষ ইতিমধ্যেই মারা গেছেন। এবং লকডাউনের কারণে এমনিতেই রাজ্যগুলি তীব্র আর্থিক সংকটের মুখে রয়েছে।

তার প্রেক্ষিতে শীর্ষ আদালত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেয়, করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়, করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের সার্টিফিকেটে তারিখ এবং মৃত্যুর কারণ উল্লেখ থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget