এক্সপ্লোর

Durga Puja 2021: গঙ্গা দূষণ রোধে হোসপাইপে প্রতিমা নিরঞ্জন, নয়া নিয়ম কলকাতা পুরসভার

বিসর্জন শুরুর আগে দইঘাটে পরিদর্শনে যান কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

হিন্দোল দে, কলকাতা: গঙ্গার বিভিন্ন ঘাটে শুরু হয়েছে বিসর্জনের প্রস্তুতি। দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। দইঘাটে কলকাতা পুরসভার তরফে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হবে প্রতিমার রং। বিসর্জন শুরুর আগে দইঘাটে পরিদর্শনে যান কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

দইঘাটে কলকাতা পুরসভার তরফে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হবে প্রতিমার রং। বিসর্জন শুরুর আগে দইঘাটে পরিদর্শনে যান কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। গঙ্গার ঘাটে রাখা হয়েছে ক্রেন।  প্রতিমার কাঠামো দ্রুত তুলে নিয়ে যাওয়া হবে ধাপায়। বিসর্জন উপলক্ষে গঙ্গার ঘাটে রয়েছে পুলিশের কড়া নজরদারি। 

দশমীর সকালে গঙ্গার ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হবে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র ৩ জনকে ঘট বিসর্জনের জন্য গঙ্গায় নামার অনুমতি দেওয়া হয়েছে। নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট, আহিরীটোলা ঘাট, সর্বমঙ্গলা ঘাট-সহ ২৪টি ঘাটে বিসর্জন হবে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে পুলিশ। রিভার ট্রাফিক পুলিশকেও সতর্ক করা হয়েছে। বোট নিয়ে নদী পথে নজরদারি চালাচ্ছে তারা। প্রতিটি ঘাটে মোতায়েন থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘাটমুখী রাস্তায় নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পদমর্যাদার অফিসাররা। 

আজ বিজয়া দশমী। সকালে বেলুড়মঠে হয় দশমী পুজো। রীতি মেনে ঘট বিসর্জনের পর দর্পণে হল দেবী দর্শন। সন্ধেয় মূল মন্দিরে সন্ধ্যারতির পর শুরু হবে নিরঞ্জনের প্রস্তুতি। আরতি, সিঁদুর খেলা, মিষ্টিমুখ, ধুনুচি নাচ এবং শেষে ঢাক-ঢোল বাজিয়ে সন্ন্যাসী ও মহারাজদের শোভাযাত্রা, জয়ধ্বনি দিয়ে দেবীকে নিয়ে গিয়ে শ্রীশ্রীমায়ের ঘাটে বিসর্জন দেওয়া হবে। করোনা আবহে বেলুড় মঠে গোটা বিসর্জন পর্বই ভক্তশূন্য থাকছে।


এবার উমার শ্বশুরবাড়ি ফেরার পালা৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ আর কিছুক্ষণ পরেই মণ্ডপে শুরু হবে দেবী-বরণের প্রস্তুতি৷ আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে আজ দেবী পাড়ি দেবেন কৈলাসে৷ এরপর হবে সিঁদুর খেলা, কোলাকুলিতে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার এসো মা৷

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget