এক্সপ্লোর

Shreebhumi Sporting: দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা

জানিয়ে দেওয়া হল মহানবমী থেকে শ্রীভূমি স্পোর্টিংয়ে দর্শকদের প্রবেশ নিষেধ।

কলকাতা : আশঙ্কাই সত্যি হল। ভিড়-আলো বিতর্কের জেরে শেষমেশ দর্শনার্থীদের জন্য বন্ধই হয়ে গেল শ্রীভূমির দরজা। নজিরবিহীনভাবে ঘড়ির কাঁটায় মাঝরাতের কিছুটা পরে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হল মহানবমী থেকে শ্রীভূমি স্পোর্টিংয়ে দর্শকদের প্রবেশ নিষেধ। বিধাননগর পুলিশের পদস্থ কর্তাদের উপস্থিতিতে যে দুঃসংবাদ ঘোষণা করেন রাজ্যের দমকলমন্ত্রী তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর অন্যতম উদ্যোক্তা সুজিত বসু। দর্শনার্থীদের জন্য প্যান্ডেল বন্ধ হলেও শ্রীভূমিতে পুজোর বাকি কাজ চলবে নিয়মমাফিকই।

এবারে বুর্জ খলিফার আদলে প্যান্ডল ও আলোকসজ্জা তৈরি করে কার্যত চমক দিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং। কার্যত মহালয়া থেকে কলকাতা থেকে শহরতলি সবারই গন্তব্য হয়ে উঠেছিল এই প্যান্ডল। কিন্তু কোভিডকালে এভাবে প্যান্ডেল ভিড় হতে থাকায় ক্রমশ বিভিন্ন মহলে তৈরি হচ্ছিল আশঙ্কার মেঘ। মহাষ্টমীর সন্ধেতেই নবান্নের পক্ষ থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের কাছে বার্তা যায়, আইন অনুযায়ী কোভিড সহ সমস্ত বিধি মেনে চলার। মুখ্যসচিব ও পুলিশকে যা নিশ্চিত করতেও বার্তা দেওয়া হয়। যার পরই শ্রীভূমি পরিদর্শনে যান পুলিশের পদস্থ কর্তারা। প্যান্ডেলের কাছে ভিড় থেকে বাধ্য হয়ে রাতের দিকেই দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমির দরজা। শুরু হয় পুলিশি টহলদারি। যার বেশ কিছুটা পরে সাংবাদিক সম্মেলন করে মহানবমী থেকে দর্শনার্থীদের জন্য শ্রীভূমি স্পোর্টিং বন্ধ থাকার ঘোষণা করা হয়।

শুধু মণ্ডপ বা আলোকসজ্জাতেই নেই উমাকে সাজানোর দিক থেকেও নজর কেড়েছিল শ্রীভূমি স্পোর্টিং। প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় সাজানো হয় প্রতিমাকে ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা অবশ্য যে প্রসঙ্গে জানিয়েছিলেন, গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্‍। সুর দিয়েছেন জিত্‍ গঙ্গোপাধ্যায়। কাঁচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে বর্জ খলিফার আদলে মণ্ডপসজ্জা। ৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'। নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি স্পোর্টিং। 

আরও পড়ুন- ভিড় ঠেকাতে হিমশিম, বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন

আরও পড়ুন: Durga Puja 2021: রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী সাহেবা খাতুন, বাঙালির সেরা উৎসবে অনন্য নজির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget