এক্সপ্লোর

ভিড় ঠেকাতে হিমশিম, বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন

চলছে পুলিশি টহলদারি। 

কলকাতা: লেকটাউন শ্রীভূমির মণ্ডপে জনপ্লাবন। ভিড় ঠেকাতে হিমশিম খেয়েছে প্রশাসন। অবশেষে দর্শকদের জন্য বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ। ভিড় সরিয়ে কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে এলাকা। চলছে পুলিশি টহলদারি। 

পাশাপাশি ভিড়-আলো বিতর্কের জেরে শ্রীভূমির পুজোকে আইন মেনে চলতে হবে। নিশ্চিত করতে ব্যবস্থা নিন মুখ্যসচিব-পুলিশ কর্তারা, নির্দেশ নবান্নের।
নবান্নের শ্রীভূমি-নির্দেশ।

দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ, সঙ্গে আলোর চোখ ধাঁধানো কারসাজি দেখিয়ে এবার নজর কেড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দর্শকরা এই মণ্ডপে ভিড় জমিয়েছেন মহালয়ার দিন থেকেই। কলকাতার বুর্জ খলিফা নিয়ে ত্রাহি ত্রাহি রব। কার্যত এবারের পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এই মণ্ডপ। তবে বাধ সাধল অতিরিক্ত জনজোয়ার। অবশেষে দর্শনার্থীদের জন্য মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আজ বিকেল থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। চেষ্টা চলেছিল ভিড় নিয়ন্ত্রণের। তবে সবটাই সার হল শেষ পর্যন্ত।

বুর্জ খলিফা। গন্তব্য অবশ্য দুবাই নয়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোমণ্ডপ। তার সঙ্গে আলোর রোশনাই। আর তা দেখতেই ভিড় জমাচ্ছেন তিলোত্তমাবাসী। শুধু কি মহানগরী ? অনেকে আসছিলেন বাইরের জেলা থেকেও। মণ্ডপ ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল উদ্দীপনা। 

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। উল্লেখ্য, শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্‍। সুর দিয়েছেন জিত্‍ গঙ্গোপাধ্যায়। কাঁচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা। ৪৯ বছরে এই পুজো জিতে নিয়েছে এবিপি আনন্দর 'শারদ আনন্দ সম্মান'। নির্মাণ ভাবনায় সেরা শ্রীভূমি স্পোর্টিং। 

আরও পড়ুন: Durga Puja 2021: রামকৃষ্ণ সেবাশ্রমে কুমারী সাহেবা খাতুন, বাঙালির সেরা উৎসবে অনন্য নজির

আরও পড়ুন: ভিড় ঠেকাতে হিমশিম, বন্ধ করে দেওয়া হল শ্রীভূমির মণ্ডপ দর্শন 

আরও পড়ুন: Durga Puja 2021 : চালের গুঁড়ো দিয়ে প্রতীকী মানুষ তৈরি করে বলি দেওয়া হয় জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির পুজোয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget