এক্সপ্লোর

Elgin Road Businessman Murder: ব্যবসায়ী খুনের নেপথ্যে একাধিক ব্যক্তির নাম? আরও জোরালো রহস্য

Murder Case: এলগিন রোডের (Elgin Road)  হত্যাকাণ্ডে আততায়ী একজন না দু’জন? খুনিই কি ব্যবসায়ীর পরিবারের থেকে মুক্তিপণ নিয়েছিল? নাকি দু’জন আলাদা লোক? আততায়ী বা আততায়ীরা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে? 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: এলগিন রোডের (Elgin Road) হত্যাকাণ্ডে কতজন আততায়ী জড়িত? যে আততায়ী ব্যবসায়ীকে খুন করেছিল, সে-ই কি মুক্তিপণের টাকা নিয়েছিল? নাকি দু’জন আলাদা লোক? খুনের কারণই বা কী? তদন্তে নেমে এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এলগিন রোডের (Elgin Road)  হত্যাকাণ্ডে আততায়ী একজন না দু’জন? খুনিই কি ব্যবসায়ীর পরিবারের থেকে মুক্তিপণ নিয়েছিল? নাকি দু’জন আলাদা লোক? আততায়ী বা আততায়ীরা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে? 

তদন্তে নেমে এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। মঙ্গলবার এলগিন রোডের গেস্ট হাউস থেকে ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ (Kolkata Police) সূত্রে দাবি, এক তরুণের সঙ্গে, তাঁর আঙ্কল পরিচয়ে ওই গেস্ট হাউসে গেছিলেন ব্যবসায়ী।

রাত দশটা নাগাদ গেস্ট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় ওই তরুণকে। তারপর আর কাউকে সেখানে ঢুকতে দেখা যায়নি।  আর মৃত ব্যবসায়ীর পরিবারের দাবি, তারা রাত সোয়া দশটা নাগাদ, ভিক্টোরিয়ার (Victoria) কাছে ট্যাক্সিতে, একজনকে মুক্তিপণের ২৫ লক্ষ টাকা দেন। 

তদন্তকারীদের প্রশ্ন, যে তরুণের সঙ্গে শান্তিলাল বৈদ্য গেস্ট হাউসে গেছিলেন, অর্থাৎ রাত দশটা নাগাদ যাকে গেস্ট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়, সে-ই কি তারপর ভিক্টোরিয়ার কাছে গিয়ে মুক্তিপণের টাকা নেয়? 

পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গেস্ট হাউস থেকে বেরিয়ে, অভিযুক্ত তরুণ আশুতোষ মুখার্জি রোডে যায়। তারপর সেখান থেকে পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলার দিকে এগোয়। 

ভিক্টোরিয়ার সাউথ গেটের কাছে যে ট্যাক্সিতে মৃত ব্যবসায়ীর পরিবার টাকা ভর্তি ব্যাগ রেখেছিল, তার চালককে পুলিশ বুধবার ও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সূত্রে দাবি, ট্যাক্সিচালক দাবি করেছেন, তাঁর ট্যাক্সিতে যে ছিল, তাকে তিনি আশুতোষ মুখার্জি রোড থেকে তোলেননি। তবে ভিক্টোরিয়া থেকে ওই তরুণকে তিনি হাওড়ায় নামান। 

তাহলে অভিযুক্ত আসলে কতজন? একজন না দু’জন? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। পাশাপাশি, তাঁরা জানার চেষ্টা চালাচ্ছেন, এই খুনের কারণ কী? মুক্তিপণের টাকা দেওয়ার পরও ব্যবসায়ী শান্তিলাল বৈদ্যকে কেন খুন করা হল? অভিযুক্তরা কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget