এক্সপ্লোর

২৫ লক্ষ টাকা খরচ করে এক বছর ধরে প্রতারণার জাল দেবাঞ্জনের

করোনার সংক্রমণ শুরু হওয়ার পরেই প্রতারণার পরিকল্পনা করে সে।

কলকাতা: এক বছর ধরে প্রতারণার জাল ছড়াচ্ছিল ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন। তদন্তে উঠে এল এমনই তথ্য। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরেই প্রতারণার পরিকল্পনা করে সে। আর তার জন্য ২৫ লক্ষ টাকা বিনিয়োগ করে। 

সময় যত এগোচ্ছে ততই একের পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা গিয়েছে, শুরুতে পিপিই, মাস্কের ব্যবসা করবে বলে ঠিক করে দেবাঞ্জন। ধীরে ধীরে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে থাকে দেবাঞ্জনের। রাজনৈতিক যোগাযোগ বাড়ার পরেই একের পর এক ক্যাম্প শুরু করে। পুরসভার কয়েকজন অফিসারের সঙ্গে সুসম্পর্কের সুযোগে প্রভাব বিস্তার করে দেবাঞ্জন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়েই ব্যবসা বাড়ানোই ছিল উদ্দেশ্য। 

ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে জেরায়উঠে এসেছে আরও তথ্য। জানা গিয়েছে, কোভিশিল্ডের মতোই স্পুটনিকের নামেও অন্য ওষুধ ব্যবহার করেছিল ধৃত। স্পুটনিকের ভায়ালের লেবেলের ফটোকপি লাগিয়ে প্রতারণার তথ্য সামনে এসেছে। কোভিশিল্ডের ক্ষেত্রে নিজেই কম্পিউটারে তৈরি করে জাল লেবেল। পুলিশ সূত্রে খবর, পুর-অফিসার পরিচয়েই মেহতা বিল্ডিংয়ে ইঞ্জেকশন কেনে দেবাঞ্জন। এখনও পর্যন্ত ২ হাজার জনকে ভুয়ো ভ্যাকসিন দিয়েছে দেবাঞ্জন। সূত্রের খবর, সমস্ত ভুয়ো ক্যাম্পের নেপথ্যেই ছিল রাজনৈতিক নেতা বা তাদের ঘনিষ্ঠ। এদিন ধৃতের অফিস থেকে পুরসভার জাল স্ট্যাম্পও বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, কোনও ভায়াল থেকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে দাবি করা হয় তাতে ছিল না ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট। কোনও ভায়ালেই ছিল না ম্যানুফ্যাকচারিং ডেট। করোনার ভ্যাকসিনের মতো দেখতে ভায়ালে ভ্যাকসিনেশন বলে কসবা প্রতারণা কাণ্ডে বিস্ফোরক দাবি কলকাতা পুরসভার। কোভিশিল্ডের আড়ালে এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশনের ওপর লাগানো হত কোভিশিল্ডের লেভেল। ওষুধের দোকান থেকে কেনা হত এনক্যাসিন-৫০০ ইঞ্জেকশন। জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে দোকান থেকে এনক্যাসিন কিনত দেবাঞ্জন। এমনটাই দাবি পুলিশের। ইতিমধ্যে সিটি কলেজে ভুয়ো ক্যাম্প নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কসবার সঙ্গে সিটি কলেজের মামলারও তদন্ত করবে লালবাজার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget