এক্সপ্লোর

Kolkata Crime Story : কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি ও সঙ্গীকে আনা হল কলকাতায়

Gariahat Kakulia Murder Accused Arrested : কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ি চালক রবীন মণ্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত ভিকি হালদার ঘটনার পরই শুভঙ্করের সঙ্গে পালিয়েছিল মুম্বইয়ে। ব্যবহার করত না মোবাইল

কলকাতা : কাঁকুলিয়ায় জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভিকি হালদার ও তাঁর সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে মুম্বই থেকে কলকাতায় আনা হল।  গতকালই ভিকি ও তার সঙ্গীকে  মুম্বইয়ে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, আজই ধৃত ২ জনকে আলিপুর আদালতে তোলা হবে।  আদালতে তাদের ১৪ দিনের হেফাজতের আবেদন জানাতে পারে পুলিশ। কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ি চালক রবীন মণ্ডলের খুনের ঘটনায় অভিযুক্ত ভিকি হালদার ঘটনার পরই শুভঙ্করের সঙ্গে পালিয়েছিল মুম্বইয়ে। সেখানে গা ঢাকা দিয়ে নির্মীয়মাণ আবাসনে কাজ নিয়েছিল তারা।  

পুলিশকে ফাঁকি দিতে তারা ব্যবহার করত না মোবাইল ফোন। মুম্বইয়ে গিয়ে নির্মীয়মাণ বহুতলে যোগ দিয়েছিল ওয়াচম্যানের কাজে। কিন্তু এতকিছু করেও শেষরক্ষা হয়নি। গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে জোড়া খুনের পুলিশের জালে ধরা পড়ে যায় মূল অভিযুক্ত। মুম্বই থেকে ভিকি ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 

আরও পড়ুন :
সেপটিক ট্যাঙ্কে লুকিয়েও মিলল না রেহাই, কাঁকুলিয়ায় জোড়া খুনে গ্রেফতার ভিকি-সঙ্গী

জোড়া হত্যাকাণ্ডে এই নিয়ে গ্রেফতার হল ৬ জন। কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ি চালক রবীন মণ্ডল হত্যাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছিলেন মিঠু হালদার। একে একে পুলিশের জালে ধরা পড়েন চার-চার জন। 
অবশেষে ২ হাজার কিলোমিটার দূরে আরব সাগরের তীরে ধরা পড়ে, ডায়মন্ডহারবারের ভিকি। মুম্বইয়ের কালা চৌকি থানা এলাকার এস এস মার্গে, একটি ৪৮ তলার নির্মীয়মাণ বহুতল থেকে গ্রেফতার করা হয় ভিকি ও তাঁর সঙ্গী শুভঙ্কর মণ্ডলকে। 

পুলিশ সূত্রে দাবি, ভিকির মতো সে-ও সরাসরি খুনের ঘটনায় যুক্ত। ফার্ন রোডে কাজের সূত্রে পরিচয় হয়েছিল তাদের।  কিন্তু কীভাবে পুলিশের নজর এড়িয়ে মুম্বই চলে গেল তারা? পুলিশ সূত্রে দাবি করা হয়, ১৭ অক্টোবর খুনের পর ডায়মন্ডহারবারে চলে যায় ভিকি।  ১৮ তারিখ রাতে হাওড়া থেকে মুম্বইয়ের ট্রেন ধরে সে ও শুভঙ্কর। এই নিয়ে জোড়া খুনের ঘটনায় ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
PM Modi: NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?
NEET কাণ্ডে খসড়া বিলে অনুমোদনের পর এবার 'ধন্যবাদ' জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, কী বললেন ভিডিওবার্তায় ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget