এক্সপ্লোর

Howrah News: বৃষ্টিই কি কাল হল ? হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাগনানের দোতালা বাড়ি

Howrah Bagnan Building Collapsed: আজ সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল হাওড়ার বাগনানে। আচমকাই হুড়মুড়িয়ে পাশের পুকুরে ভেঙে পড়ে বাগনানের একটি দোতালা বাড়ি..

সুনীত হালদার, হাওড়া: প্রবল বর্ষণে এমন মর্মান্তিক ঘটনা যে হয় না, তা নয়। কলকাতার বুকে প্রায় প্রত্যেক বছরই এমন খবর উঠে আসে। কিন্তু সেতো একশো -দেড়শো বছরের পুরনো বাড়ি। যা বিপজ্জনক বলে আগেই ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা রাতে, ভোর রাতে, সকালে এমন ঘটনার খবর মহানগরের নানা জায়গা থেকে এসেছে অতীতে। কিন্তু হাওয়ার বাগনানে ঘটল ব্যাতিক্রমী ঘটনা। বাগনান থানার বাঁকুড়দহ গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা পাকা বাড়ি। 

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাগনানের দোতালা বাড়ি

গোটা ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে। শুক্রবার সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল হাওড়ার বাগনানে। বাগনান দুই নম্বর ব্লকের অন্তর্গত ওরফুলি অঞ্চলের বাঁকুড়দহ গ্রামের বাসিন্দা  বিশ্বনাথ সামন্তর বাড়ি হুড়মুড়িয়ে পাশের পুকুরে ভেঙে পড়ে। যখন বাড়িটি ভেঙে পড়ে তখন ঘরের মধ্যে কেউ ছিলেন না। ফলে এই ঘটনায় কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি পুকুরের ধারে হওয়ায় এবং বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় বাড়িটি বসে গিয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

 গার্ডেনরিচের রেশ এখনও মেলায়নি

সম্প্রতি গার্ডেনরিচে ভেঙে পড়েছিল একটি বাড়ি। ক্ষতির বহরও ছিল অনেক। যা নিয়ে রীতিমত চাপের মুখে পড়েছিল কলকাতা পুরসভা তথা মেয়রও। জল গড়িয়েছিল অনেকদূর। কীভাবে ওই বিল্ডিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল, সেই প্রশ্ন উঠেছিল। একে অপরের বিরুদ্ধে আঙুল তুলেছিল। যদিও পরে এনিয়ে ক্ষমা চাওয়া হয়েছিল। যদিও এখানেই বিষয়টি শেষ হয়নি।

শহরে একের পর এক বেআইনি নির্মাণ

এর পরেই কলকাতা পুরসভা কড়া নজরদারি চালায়, যে কোথায় কোথায় বেআইনি নির্মাণ রয়েছে। যা নিয়ে অ্যাপ তৈরি হয়েছে। এরপর কড়া হাতে সামাল দেয়, এবং খুঁজেও বারবার করা হয় একের পর এক বেআইনি নির্মাণ। কিন্তু কথা হচ্ছে, বারবার তিক্ত ঘটনার পরেই কেন নজর পড়ে, কেন আগাম সতর্কতা জারি হয় না, এনিয়ে বিরোধীরাও কম প্রশ্ন তোলেনি। তবে বাগনানের ঘটনায় তেমন কোনও তথ্য এখনও সামনে আসেনি। ঠিক কী কারণে ওই দোতালা বাড়ি ভেঙে পড়ল, তার প্রকৃত কারণ এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন, কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে লক্ষ লক্ষ টাকা উদ্ধার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget