এক্সপ্লোর

Sheena Bora Murder: শিনা বরা জীবিত! ৬ বছর পর দাবি মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

কাশ্মীরে শিনাকে খোঁজার জন্য সিবিআইকে চিঠি দিয়েছেন তিনি। মেয়ে শিনাকে খুনের অভিযোগে ২০১৫ থেকে জেলবন্দি ইন্দ্রাণী। জেলে এক মহিলা তাঁকে বলেছেন বলে দাবি করেন ইন্দ্রাণীর।

মুম্বই: ‘মেয়ে শিনা বরা (Sheena Bora) জীবিত, রয়েছেন কাশ্মীরে (Kashmir)।' ৬ বছর পর দাবি শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee)। কাশ্মীরে (Kashmir) শিনাকে (Sheena Bora) খোঁজার জন্য সিবিআইকে (CBI) চিঠি দিয়েছেন তিনি। মেয়ে শিনাকে খুনের অভিযোগে ২০১৫ থেকে জেলবন্দি ইন্দ্রাণী। জেলে এক মহিলা তাঁকে বলেছেন বলে দাবি করেন ইন্দ্রাণীর। 

২০১২ সালের ২৪ এপ্রিল একটি গাড়ির মধ্যে শ্বাসরোধ করে খুন করা হয় ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আগের পক্ষের মেয়ে ২৪ বছরের শিনা বরাকে। ২০১৫-তে ইন্দ্রাণীর গাড়ির ড্রাইভার অন্য একটি মামলায় গ্রেফতার হয়। সেই সময়ই প্রকাশ্যে আসে শিনা বরার Sheena Bora)  খুনের ঘটনা।  খুনের পর মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রায়গড়ের জঙ্গলে শিনার দেহ পুঁতে দেওয়া হয়। ২০১৫তেই  ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব এবং ড্রাইভার শ্যামবরকে গ্রেফতার করে পুলিশ।

তবে গ্রেফতার হওয়ার ৪ বছর পেরনোর পর উপযুক্ত তথ্যপ্রমাণ না পেয়ে শিনা বরা হত্যাকাণ্ডে জামিন দেওয়া হয় প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়কে। দু’লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বৃহস্পতিবার পিটারের জামিনের আবেদনে সম্মতি দেয় বম্বে হাইকোর্ট। পিটারের জামিনের বিরুদ্ধে আগামী ৬ সপ্তাহের মধ্যে আপিল করতে পারবে সিবিআই। তাই এই সময় জেলেই থাকতে হবে তাঁকে। বম্বে হাইকোর্টের বিচারপতি নিতিন সামব্রে জানিয়েছেন, এই মামলায় অভিযুক্ত পিটারের বিরুদ্ধে প্রাথমিক ভাবে কোনও প্রমাণ নেই।

আদালতের নির্দেশ অনুসারে এই মুহূর্তে পিটার মেয়ে বিধি ও ছেলে রাহুলের সঙ্গে যোগাযোগ করার অনুমতি ছিল না। সিবিআই-এর দাবি, পিটার মুখোপাধ্যায় শিনা বরার খুনে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। সিবিআইয়ের দাবি ছিল, শিনা এবং পিটারের আগের পক্ষের ছেলে রাহুলের সম্পর্ক মেনে নিতে পারেননি পিটার এবং ইন্দ্রাণী । ইন্দ্রাণী ও সঞ্জীব ২০১৫ সাল থেকে এখনও জেলেই। বারবার ইন্দ্রাণীর জামিনের আবেদনও মঞ্জুর হয়নি আদালতে । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget