এক্সপ্লোর

Jadavpur KPC Hospital: কেপিসি মেডিক্যালে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর অ্যাম্বুল্যান্স, শববাহী গাড়ি

নিরাপত্তা রক্ষীকে ভয় দেখিয়ে বসিয়ে রেখে গতকাল রাতে তাণ্ডব চালায় ১০-১২ জন দুষ্কৃতী

কলকাতা: যাদবপুরের কেপিসি মেডিক্যাল হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব। রাতের অন্ধকারে ২টি অ্যাম্বুল্যান্স ও একটি শববাহী গাড়ি ভাঙচুর। 

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, নিরাপত্তা রক্ষীকে ভয় দেখিয়ে বসিয়ে রেখে গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালায় ১০-১২ জন দুষ্কৃতী। ক্ষতিগ্রস্ত সবকটি গাড়িই হাসপাতালের এক কর্মীর। এনিয়ে বুধবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 

সম্প্রতি হাসপাতাল চত্বরে ফ্লো-মিটারের কালোবাজারির ঘটনায় এবিপি আনন্দের খবরের জেরে এই হাসপাতাল থেকে দুই অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুলিশ। এরপরই হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্স দাঁড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সেই কারণেই আক্রোশবশত ভাঙচুর বলে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমান। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

করোনা-আবহে কলকাতাতেই কীভাবে অক্সিজেনের ফ্লো-মিটারের কালোবাজারি চলছে, তার পর্দাফাঁস গত সপ্তাহে  করেছিল এবিপি আনন্দ।  সেই খবরের জেরে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

এবিপি আনন্দর প্রতিবেদনের ভিত্তিতে তদন্তের জন্য যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিল কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতাল।

প্রতিবেদনে স্পষ্ট ধরা পড়েছিল, কীভাবে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দামে কালোবাজারে ফ্লো মিটার বিক্রি হচ্ছে।  এরপরই কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতাল বৃহস্পতিবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করে। 

সেখানে বলা হয়, এবিপি আনন্দ কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি স্টিং অপারেশন চালিয়েছে, যেখানে রাহুল নামে এক ব্যক্তিকে ক্যাম্পাসেই ফ্লো মিটারের কালোবাজারি করতে দেখা গেছে। 

জানা যায়, ওই যুবকের মামা কেপিসিতে অ্যাম্বুল্যান্স চালক। সেই প্রসঙ্গ উল্লেখ করে কেপিসি-র অভিযোগপত্রে লেখা হয়েছে, 
আমাদের অন্তর্তদন্তে উঠে এসেছে, ওই যুবক যে অ্যাম্বুল্যান্স চালকের কথা বলছিলেন, তাঁর নাম নেপাল। আমাদের অনুমান, ওই অ্যাম্বুল্যান্স চালকও অপরাধের সঙ্গে যুক্ত। এবিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হোক।

এবিপি আনন্দর এই খবরের জেরে বৃহস্পতিবার রাতে যাদবপুর থানা এলাকা থেকে বাপ্পা রাউত ও প্রিন্স হালদার নামে ২ বেসরকারি অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ২টি অক্সিজেন ফ্লোমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget