এক্সপ্লোর

Jagdeep Dhankhar : ' রাজভবনে কোনও ফাইল আটকে নেই ', বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যকে একের পর এক শাণিত আক্রমণ রাজ্যপালের

Jagdeep Dhankhar Update : ফের রাজ্য - রাজ্য়পাল সংঘাত প্রকাশ্যে । বিধানসভায় বি আর অম্বেডকরকে শ্রদ্ধাজ্ঞাপন করতে এসে রাজ্যকে শাণিত আক্রমণ ধনকড়ের।

কলকাতা : মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস (Republic Day)। তার আগে আজ রাজ্য বিধানসভায় বি আর অম্বেডকরকে ( B. R. Ambedkar ) শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শ্রদ্ধা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই রাজ্য সরকারকে একের পর এক ইস্যুতে শাণিত আক্রমণ করে গেলেন রাজ্যপাল। বললেন, 'পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর’ । আগের মতোই আবারও বললেন , পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের শাসন চলছে। আবারও আক্রমণাত্মক ধনকড়ের মুখে রাজ্য সরকারের নিন্দা , ‘বাংলায় গণতন্ত্র বিপদের মুখে, ‘রাজ্যে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না’ । সেই সঙ্গে জানিয়ে দিলেন তাঁর কাছে হাওড়া পুরভোট নিয়ে কোনও ফাইল সইয়ের অপেক্ষায় পড়ে নেই। মুখ খুললেন সৌগত রায়ের অভিযোগ নিয়েও। রাজ্যপাল আর যা যা বললেন - 

  • বাংলায় আইনের শাসন নেই, ভোট পরবর্তী হিংসা সেই ঘটনার প্রমাণ।
  • রাজ্যের অফিসাররা সংবিধান মেনে কাজ করুন। রাজ্য সরকারি আধিকারিকরা সাংবিধানিক মর্যাদা ভুলে গেছেন। রাজ্যের আমলারা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট। রাজভবন কী করতে পারে, জানা নেই সরকারি অফিসারদের।
  • স্পিকার রাজ্যপালকে ব্ল্যাকআউট করেছেন
  • অধ্যক্ষ রাজ্যপালকে অন্ধকারে রেখে কিছু করলে, আইনানুগ ব্যবস্থা
  • রাজভবনে কোনও ফাইল আটকে নেই
  • রাজ্যপালের নামে মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে
  • যে ভাষায় রাজ্যপালকে চিঠি লেখা হয়, তা অত্যন্ত লজ্জার।
  • রাজ্যপাল হিসেবে জানতে চেয়েছিলাম মা ক্যান্টিনে কত টাকা খরচ? কোনও উত্তর পাইনি, এখানে কি প্রশ্ন করারও অধিকার নেই?
  • রাজ্যপালের সম্মতি না নিয়েই ২৫ জন উপাচার্য নিয়োগ হয়েছে। এ ধরনের কাজ দেশের আর কোথাও হয়?  আমি যে প্রশ্নই করি না কেন, কোনও উত্তর দেয় না রাজ্য।
  • সৌগত রায় আমার সমালোচনা করছেন। সৌগত রায় বলছেন, রাজ্যপাল রোজ ট্যুইট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন।  মনে রাখবেন, সংবিধানের বাইরে গিয়ে আমি কোনও কাজ করি না। রাজ্যপালকে কীভাবে উপেক্ষা করেন মুখ্যমন্ত্রী?
  • সংবিধানকে রক্ষা করা আমার দায়িত্ব। সৌগত রায় বলেছেন, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে রোজ মেসেজ পাঠান। আমি বলছি, এরকম কোনও কিছু হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget