এক্সপ্লোর

Kasba Incident: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিতের বিরুদ্ধে আরও মামলা, ২টি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ

Court On Kasba Case: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিতের বিরুদ্ধে আরও মামলা, কী বললেন বিচারক ?

কলকাতা: কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিতের বিরুদ্ধে আরও মামলা। আরও ২টি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ। ২০২৩, ২০২৪-২টি মামলায় 'শোন অ্যারেস্ট' দেখাল পুলিশ।

আরও পড়ুন, 'শমীকের আবেদনে সাড়া..', ফের বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ, অগাস্টেই আসছেন বাংলায়?

' এতদিন কী করছিলেন?'

'মনোজিতের বিরুদ্ধে ১২টি মামলা, তদন্তে সক্রিয়তা দেখানো উচিত ছিল', কসবা কাণ্ডের শুনানিতে মানলেন বিশেষ সরকারি আইনজীবী। '২০২৩ সালের মামলা, এতদিন কী করছিলেন? সেই সময়েই তো ব্যবস্থা নিতে হত, বললেন বিচারক। দ্রুত চার্জশিট দিয়ে কাস্টডিয়াল ট্রায়াল করতে চাই, বললেন সরকারি আইনজীবী।

২৫ জুন আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে

কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডের পর গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে আইন অনুযায়ী দ্রুত পদক্ষেপের এবং দোষীদের উপযুক্ত শাস্তির পক্ষে সওয়াল করেন রাজ্যপাল ও আচার্য সি ভি আনন্দ বোস। ২৫ জুন সাউথ ক্যালকাটা ল' কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে প্রাক্তনী মনোজিৎ মিশ্র ও ২ পড়ুয়ার বিরুদ্ধে।

'এই ঘটনায় চুপ থাকার মানে হল, দোষীদের মুখ বুজে সহ্য করা..'

শিক্ষাঙ্গনের এই কুৎসিত ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে রাজভবনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনায় চুপ থাকার মানে হল, দোষীদের মুখ বুজে সহ্য করা। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য় সৃষ্টিকারী সর্বগ্রাসী শক্তিকে থামাতে গোটা সমাজকে রুখে দাঁড়াতে হবে।কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কসবার আইন কলেজে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে শিক্ষাঙ্গনের সামগ্রিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আচার্য, একথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও জোর দিতে বলেছেন রাজ্যপাল

 কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত যে সমস্ত কলেজ রয়েছে, সেখানকার নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েও জোর দিতে বলেছেন রাজ্যপাল।কসবার আইন কলেজে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের আগেই 'অত্যন্ত প্রভাবশালী' বলে দাবি করেছিল পুলিশ।এই প্রসঙ্গে রাজভবনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে,যতই প্রভাবশালী হোক বা ওপরমহলের সঙ্গে যোগাযোগ থাকুক না কেন, কাউকে শিক্ষা প্রতিষ্ঠানে কায়েমী শক্তি প্রতিষ্ঠা করা বা হিংসাত্মক পরিবেশ তৈরি করতে দেওয়া উচিত নয়। কোনওভাবেই কলেজ কর্তৃপক্ষকে কোনও বহিরাগত শক্তি যাতে প্রভাবিত করতে না পারে, সে ব্যাপারেও নজর দিতে হবে। সাউথ ক্যালকাটা ল' কলেজের ঘটনা প্রকাশ্যে আসার পরেই সামনে আসতে থাকে মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী মনোজিতের মৌরসিপাট্টার কথা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget