এক্সপ্লোর

Kolkata: রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে গ্রেফতার আরও ৬

Kolkata News: পুরভোটের মুখে কলকাতায় শ্যুটআউট। সিন্ডিকেট বিবাদকে কেন্দ্র করে গুলি চলল রিজেন্ট পার্ক থানা এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী ও ব্যবসায়ী। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: রিজেন্ট পার্ক গুলিকাণ্ডে আরও ৬ জনকে গ্রেফতার করল লালবাজারের গুন্ডাদমন শাখা। গতকাল গভীর রাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। গুলিবিদ্ধ পঙ্কজ সাহা গোষ্ঠীর রিঙ্কু দাস, রাজীব দত্ত ও পিয়াল বড়ুয়া এবং ধৃত ভিক্টর ভট্টাচার্যর অনুগামী বিট্টু দাস, অভিজিৎ দাস ও সায়ন কুট্টিকে গ্রেফতার করে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮।

সিন্ডিকেটের ভাগ বাঁটোয়ারা নিয়ে বচসার জেরেই গুলি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

সিন্ডিকেট বিবাদে গতকাল ভোরে রিজেন্ট পার্ক থানা এলাকার তেঁতুলতলার দক্ষিণ আনন্দপল্লিতে চলে গুলি। আহত হন দু’জন।

পরিবার সূত্রে খবর, পঙ্কজ সাহা ও তাঁর বন্ধু অভিজিৎ মল্লিক ইমারতি ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ, গতকাল ভোর পৌনে পাঁচটা নাগাদ এলাকায় বালি ফেলার সময় বাইকে চড়ে দুই দুষ্কৃতী সেখানে হাজির হয়। ওই এলাকার কার অনুমতিতে বালি ফেলা হচ্ছে, তা নিয়ে বচসা বাঁধে।সেইসময় ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। দু’জনেরই পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা এসএসকেএমে ভর্তি।

অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাঁর মাথায় আঘাত থাকায় ভর্তি করা হয়েছে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সিন্ডিকেট বিবাদে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। সবমিলিয়ে শহরের বুকে সিন্ডিকেট রাজ থামার লক্ষণ নেই।

এক সপ্তাহ পরেই কলকাতায় পুরভোট। তার ঠিক আগে সিন্ডিকেটের বিবাদ ঘিরে শ্যুটআউটের অভিযোগে জড়িয়ে গেছে রাজনীতিও। কারণ, গুলিবিদ্ধ পঙ্কজ সাহা ও অভিজিত্‍ মল্লিক দু’জনই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। দুই বন্ধু, দু’জনেই ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। আবার অভিযুক্ত ভিক্টরের জেঠু হারাধন ভট্টাচার্য ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি। গতকাল অভিযুক্ত ভিক্টর ও তাঁর এক শাগরেদ মলয় ভুঁইঞাকে গ্রেফতার করে পুলিশ। এরপর আরও ৬ জনকে গ্রেফতার করা হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget