এক্সপ্লোর

Post Poll Violence: হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই

রাজ্য সরকারের সিট-এর তিন সদস্য পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার ও সুমনবালা সাহু উপস্থিত হয়েছেন হাইকোর্টে। 

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ২টি সিলকরা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের সিট-এর তিন সদস্য পুলিশ কমিশনার সৌমেন মিত্র, রণবীর কুমার ও সুমনবালা সাহু উপস্থিত হয়েছেন হাইকোর্টে।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় তদন্ত শুরু হওয়ার পর জেলায় জেলায় তদন্তে গিয়েছে সিবিআই। দফায় দফায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর নদিয়ার (Nadia) কোতোয়ালিতে ভোট-পরবর্তী সন্ত্রাস মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুনে থেকে পলাতক অভিযুক্তকে গ্রেফতার করে সিবিআই (CBI)। সিবিআইয়ের দাবি, ধৃতের ৪ দিনের ট্রানজিট রিমান্ড পুনে আদালতের। এই মামলায় ১০ সেপ্টেম্বর ১৫ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। অভিযুক্তদের মধ্যে হাজতে আছে ১২ জন। 

গত ২০ সেপ্টেম্বর বীরভূমের মল্লারপুর জামিনে মুক্ত দুই তৃণমূল কর্মীকে আটক করল সিবিআই (CBI)। জামিনে থাকার পরও কেন আটক তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল (TMC)। অপরাধ করলে কেন ছাড় পাবে? পাল্টা জবাব দিয়েছে বিজেপি (BJP)। 

উল্লেখ্য, কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে CBI। চার্জশিটে নাম রয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে, ১২ জন বর্তমানে জেলবন্দি। অন্যদিকে, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীর খুনের মামলায় সিজিও কমপ্লেক্সে নারকেলডাঙা থানার এসআইকে জিজ্ঞাসাবাদ করলেন CBI-এর আধিকারিকরা।

বিধানসভা ভোটের ফল বেরনোর এক মাস পর, খুন হন। কৃষ্ণনগরের বাসিন্দা, বিজেপি কর্মী পলাশ মণ্ডল। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে, কুপিয়ে ও গুলি করে খুন করা হয় বিজেপি কর্মীকে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে, ২৭ অগাস্ট কৃষ্ণনগরের বারুইহুদা মণীন্দ্র পল্লিতে, নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় CBI। সেই ঘটনাতেই, শুক্রবার, কৃষ্ণনগর আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

চার্জশিটে নাম রয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে, ১২ জন বর্তমানে জেলবন্দি। খুনের ঘটনায় আগেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। অন্যদিকে, কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যু-তদন্তে পুলিশ অফিসারকে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় দেড় ঘণ্টা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নারকেলডাঙা থানার সাব ইন্সপেক্টর রত্না সরকার। রেকর্ড করা হয় তাঁর বয়ান।  এসআই রত্না সরকার নারকেলডাঙা থানার তদন্তকারী দলের সদস্য।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget