এক্সপ্লোর

শহরে এবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পরিচয়ে প্রতারণা ! গ্রেফতার অভিযুক্ত

শহরে এবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পরিচয়ে প্রতারণা !

কলকাতা : ভুয়ো আইপিএস, ভুয়ো সিবিআই আইনজীবী, ভুয়ো আইএএসের পর থেকে হালফিলে পুলিশের জালে ধরা পড়ে এক আইটিআই অফিসার।  এবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠল কলকাতায়। ইএম বাইপাস থেকে অভিযুক্তকে গ্রেফতার করল প্রগতি ময়দান থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে Government of West Bengal বোর্ড লাগানো গাড়ি। গতকাল রাতে প্রগতি ময়দান থানা এলাকায় নাকা তল্লাশি চলাকালীন ডেপুটি ডিরেক্টর ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো লেখা গাড়ি আটক করে পুলিশ। সদুত্তর দিতে না পারায় গাড়ির মালিক গোলাম রব্বানিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তদন্তে জানা যায় বেনিয়াপুকুরের বাসিন্দা ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। কী ধরনের প্রতারণা খতিয়ে দেখছে পুলিশ। 

গত ৩ অগাস্ট কলকাতা পুলিশের কর্মী পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক করা হয়  বেহালার পর্ণশ্রীর বাসিন্দা  পার্থ দত্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সম্প্রতি পাঠক পাড়ায় বাড়ি ভাড়া নিয়েছিলেন। অভিযোগ, নিজেকে লালবাজারের গুন্ডাদমন শাখার কর্মী পরিচয় দিয়ে কলকাতা পুলিশে চাকরি করে দেওয়ার নামে  কয়েকজনের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন ওই ব্যক্তি।  টাকা দিয়েও চাকরি না মেলায় গতকাল রাতে অভিযুক্তের পাঠকপাড়ার বাড়িতে যান অভিযোগকারীরা।  ওই ব্যক্তিকে আটকে রেখে তাঁরা  খবর দেন পর্ণশ্রী থানায়।  পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। 

ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের পর থেকেই একের পর এক ভুয়োদের গ্রেফতার করছে কলকাতা পুলিশ। জুলাইয়ের শেষ দিকেই গ্রেফতার করা হয় ভুয়ো IPS রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাইকে।  ওই ভুয়ো আইপিএসনিরাপত্তারক্ষী ও গাড়ির চালককেও গ্রেফতার করা হয়।   পুলিশ সূত্রে দাবি, নিজেকে  ‘র’ এর এজেন্ট হিসেবে পরিচয় দিতেন রাজর্ষি।  মাঝে মধ্যে তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোককে ভয় দেখাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও তিন লক্ষ টাকা। এরপর রাজর্ষি সম্পর্কে উঠে আসতে শুরু করে অনেক চাঞ্চল্যকর তথ্য। 

এবার পুলিশের নজরে ভুয়ো ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর !! এই পরিচয় ভাঙিয়ে সে আর কী কী কাণ্ড ঘটিয়েছে, তাই খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget