এক্সপ্লোর

High court: জাদুঘরে ১১০ কোটি টাকার দুর্নীতির ভার নেবে সিবিআই? প্রশ্ন হাইকোর্টের

মামলাকারীর দাবি, CAG-র একটি রিপোর্টে কলকাতার ভারতীয় জাদুঘরে কোটি কোটি টাকা নয়ছয়ের ইঙ্গিত রয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: কলকাতার ভারতীয় জাদুঘরে (Indian Museum) ১১০ কোটি টাকার দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠেছে, তার তদন্তভার কি CBI নিতে পারবে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Kolkata High court)। আগামী ২ ডিসেম্বর আদালতে উপস্থিত থেকে বক্তব্য পেশের নির্দেশ।

অভিযোগ, ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকারই হিসেব নেই। কলকাতার ভারতীয় জাদুঘরের জন্য বরাদ্দ টাকা কোথায় গেল? তার তদন্তভার CBI কি নিতে পারবে? জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে।

মামলাকারীর দাবি, CAG-র একটি রিপোর্টে কলকাতার ভারতীয় জাদুঘরে কোটি কোটি টাকা নয়ছয়ের ইঙ্গিত রয়েছে। তাঁর অভিযোগ, জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য সামগ্রী রক্ষণাবেক্ষণের  জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকারই হিসেব নেই। 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। বিচারপতিরা বলেন, কলকাতার ভারতীয় জাদুঘরের জন্য কেন্দ্রের বরাদ্দ ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব নেই বলে অভিযোগ। CBI-এর কাছে তাঁরা জানতে চান, এই অভিযোগের তদন্ত তারা নিতে পারবে কি না, তা আগামী শুনানির দিন হাইকোর্টে হাজির হয়ে জানাতে হবে।পরবর্তী শুনানি ২ ডিসেম্বর। 

এদিকে, আরজি কর-এর (R G Kar Medical College and Hospital) আন্দোলনে কারা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অমান্য করেছেন? ২১ ডিসেম্বরের (December) মধ্যে তাঁদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে (Hospital Authority) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানাল আদালত।

আরজি কর হাসপাতালের (R G Kar Medical College and Hospital) আন্দোলনকারীদের (Agitator) উদ্দেশে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ অমান্যকারীদের নাম জানানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিল আদালত। অধ্যক্ষের (Principal) পদত্যাগ সহ একাধিক দাবিদাওয়া নিয়ে সেপ্টেম্বর থেকে অনশন-আন্দোলন শুরু করেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়াদের একাংশ। এই আন্দোলন নিয়ে, গত মাসে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget