এক্সপ্লোর

Madan Mitra Discharged: কথা বলা বারণ, হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র

Madan Mitra Health Update: চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লিখেই মনের ভাব প্রকাশ করতে হবে তাঁকে। সূত্রে খবর, সকালে চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

কলকাতা: হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র (Madan Mitra)। আপাতত তাঁর কথা বলা বারণ। এদিন দেখা গেল হাসপাতাল (SSKM Hospital) থেকে মুখে বাঁধা সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বেরোচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লিখেই মনের ভাব প্রকাশ করতে হবে তাঁকে। এসএসকেএম সূত্রে খবর, সকালে চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখার পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রকে আপাতত নরম খাবার ও কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কাগজে লিখে মনের ভাব প্রকাশ করছেন মদন মিত্র। তাঁর ভোকাল কর্ডে টিউমার হওয়ায় সম্প্রতি অস্ত্রোপচার করা হয়।

গতকালই মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমার অপারেশন সফল হয়েছে বলে জানালেন চিকিত্সকরা। তবে ১০ দিন কোনও কথা বলতে পারবেন না কামারহাটির তৃণমূল বিধায়ক। আপাতত লিখেই মনের কথা বোঝাচ্ছেন মদন মিত্র। অপারেশনের পর চিকিৎসকরা জানান, আপাতত ৪-৫দিন তাঁকে ভর্তি থাকতে হবে এসএসকেএমেই। তবে আজ সকালে মদন মিত্রকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

বৃহস্পতিবার ঘড়িতে তখন সকাল ১০টা ৫০। SSKM-এর উডবার্ন ব্লক থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অব অটো রাইনো ল্যারিঙ্গোলজিতে। এরপর মদন মিত্রর স্বরযন্ত্রে টিউমারের অস্ত্রোপচার সফল। তবে ১০দিন তিনি কোনও কথা বলতে পারবেন না, বলে জানাল এসএসকেএম কর্তৃপক্ষ।  

আরও পড়ুন: North 24 Parganas News: বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, সল্টলেকের প্রতারণা চক্রের চাঁই তরুণী গ্রেফতার নয়ডায়

১ ঘণ্টা পর চিকিৎসকরা বেরিয়ে এসে জানান তৃণমূল বিধায়কের অস্ত্রোপচার সফল হয়েছে। প্রায় দেড় ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর ইনস্টিটিউট অব অটো রাইনো ল্যারিঙ্গোলজি থেকে বের করে ফের উডবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় কামারহাটির তৃণমূল বিধায়ককে। 

এদিকে, তাঁর দ্রুত আরোগ্য কামনায় বেলঘরিয়ার জগন্নাথ মন্দিরে যজ্ঞের আয়োজন করেন  কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget