এক্সপ্লোর

North 24 Parganas News: বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, সল্টলেকের প্রতারণা চক্রের চাঁই তরুণী গ্রেফতার নয়ডায়

North 24 Parganas News: অনলাইন চাকরি খুঁজতে গেলেই বিদেশ-বিভুঁইয়ে লোভনীয় চাকরির প্রস্তাব আসতে শুরু করে। কথাবার্তার আদবকায়দা এমন যে ঠগ বাছবার উপায় থাকে না।

রঞ্জিত সাউ, কলকাতা: বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা (Foreign Job Fraud)। নয়ডায় গ্রেফতার অভিযুক্ত মহিলা। বিধাননগর সাইবার অপরাধ (Cyber Crime) থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে (Bidhannagar Cyber Crime Police Station)। সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় দফতর খুলে ওই প্রতারণা চক্র কাজ করত বলে জানা গিয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছিল আরও তিন জন।

অনলাইন চাকরি খুঁজতে গেলেই বিদেশ-বিভুঁইয়ে লোভনীয় চাকরির প্রস্তাব আসতে শুরু করে। কথাবার্তার আদবকায়দা এমন যে ঠগ বাছবার উপায় থাকে না। এমনই প্রতারণাচক্রের ফাঁদে পড়েছিলেন রাজস্থান নিবাসী বাসিন্দা পূর্ণাংশু বসু। বিদেশ চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন।

পুলিশকে পূর্ণাংশু জানান, চাকরির জন্য একটি অনলাইন পোর্টালে নিজের বায়োডেটা আপলোড করেছিলেন তিনি। সেখান থেকে ইমেলে তাঁর কাছে একটি চিঠি আসে। তাতে মিস পায়েল নামের একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সেই অনুযায়ী পায়েলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কথাবার্তা হওয়ার পর তাঁকে সিঙ্গাপুরের একটি সংস্থার মার্কেটিং বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন পায়েল।

আরও পড়ুন: South 24 pargana: উস্তিতে ব্যবসায়ী পুত্রকে অপহরণ, গ্রেফতার দুই অভিযুক্ত।Bangla News

এর পর ওই সংস্থার প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে পরিচয় দিয়ে তাঁকে এক ব্যক্তি ফোন করেন বলে দাবি পূর্ণাংশুর। তিনি জানিয়েছেন, ওই ব্যক্তি তাঁকে এ যাবৎ কাজের অভিজ্ঞতা নথি আকারে জমা দিতে বলেন। সেসব মিটলে পায়েল তাঁকে ফোন করে জানান, মেডিক্যাল রিপোর্টের জন্য ১৪ হাজার ৭৫০ টাকা জমা করতে হবে। চাকরি না পেলে ওই টাকা ফেরত পেয়ে যাবেন তিনি।

কথা মতোই টাকা জমা করেন পূর্ণাংশু। এর কিছু দিন পর ফের ডিজিটাল সিভি তৈরির জন্য তাঁর কাছ থেকে টাকা চান পায়েল। তখনই প্রতারণার শিকার হচ্ছেন বলে বুঝতে পারেন পূর্ণাংশু। সেই মতো পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নেমে সল্টলেকের সেক্টর ফাইভের ওই প্রতারণা চক্রের হদিশ পায় পুলিশ। সেখান থেকে তিন জনকে গ্রেফতার করা হয়। কিন্তু এই প্রতারণা চক্রের চাই সৌমী ঘোষ গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ।

গোপন সূত্রে খবর পেয়ে সম্প্রতি নয়ডায় তাঁর হদিশ পায় পুলিশ। সেখানে গিয়ে তাঁকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তিন দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে সৌমীকে। শুক্রবার বিধাননগর আদালতে তোলা হবে। তাঁকে হেফাজতে নিয়ে জেরার আর্জি জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Mamata Banerjee: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, 'চোর' স্লোগান বিক্ষোভকারীদের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget