এক্সপ্লোর

Kolkata Robbery: রাতের আঁধারে বড় ডাকাতির ছক শহরে! গ্রেফতার তিন দুষ্কৃতী

বেশ কিছুদিন আগে লেকটাউন এলাকা থেকে চুরি যাওয়া বাইক ব্যবহার করেই এই অপারেশন চালাতে এসেছিল দুষ্কৃতীরা, এমনটাই জানা গিয়েছে।

রঞ্জিত সাউ, কলকাতাঃ শহরের বুকে বড়সড় ডাকাতির ছক এঁটেছিল একটি গ্যাং। বাইক চুরি করে রাতের অন্ধকারেই মহানগরে লুটতরাজ চালানোর পরিকল্পনাও হয়ত ছিল। কিন্তু পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। এই ঘটনায় ইতিমধ্যেই  তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ।

ঠিক কী ঘটেছে? 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কালিন্দী মোড় এলাকায় বাইক নিয়ে সন্দেহজনক ভাবে কালিন্দী মোড়ে জমায়েত হয়েছিল বেশকিছু দুষ্কৃতী। রাতে সূত্র মারফত খবর পেয়ে হানা দেয় লেকটাউন থানার পুলিশ। বেশ কয়েকজন পালিয়ে গেলেও মহম্মদ সাইক পারভেজ, মহম্মদ সাদাব ওরফে মাসুম এবং মহম্মদ সমিদ এই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। 

পুলিশ সূত্রে খবর এই তিন দুষ্কৃতী কলকাতার নারকেলডাঙ্গা এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন আগে লেকটাউন এলাকা থেকে চুরি যাওয়া বাইক ব্যবহার করেই এই অপারেশন চালাতে এসেছিল দুষ্কৃতীরা, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।তাঁদের মতে, বৃহস্পতিবার রাতে কোনও বড় ডাকাতির ছক তৈরি করেছিল এই গ্যাং। লেকটাউন, বাঙ্গুর-সহ বিধাননগর কমিশনারেট এলাকায় বিভিন্ন চুরি ছিনতাই ঘটনার নেপথ্যে রয়েছে এই গ্যাং,  পুলিশ সূত্রে এমনটাই খবর। 

অভিযুক্তদের তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র, তালা ভাঙার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে খবর পুলিশ সূত্রে। পাশাপাশি এই চক্রের বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লেকটাউন থানার পুলিশ। 

ময়দান এলাকায় প্রাতর্ভ্রমণকারীকে কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার পর থেকেই শহরজুড়ে তৎপর পুলিশ। গত বুধবার ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছে এক প্রাতর্ভ্রমণকারী তরুণকে ধারাল অস্ত্রের কোপ মেরে দামী মোবাইল ফোন ছিনতাই করে দুষ্কৃতীরা। 

এরপর থেকে সকালের সঙ্গে রাতেও বাড়তি টহল দিচ্ছে পুলিশ। রবিবার ময়দান, বাবুঘাট চত্বরের সুরক্ষা খতিয়ে দেখতে সাইকেল চড়ে পরিদর্শন করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। সঙ্গে ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম মুরলীধর শর্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raid News: আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতি, কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED-র তল্লাশি
NCPI ON 21 July: দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
দিল্লিতে ২১ জুলাই পালন করবে NCPI, কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে বার্তা কাকলির
Satabdi On Abhishek:
"আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব", চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা এবার শতাব্দী রায় , “ এই সিদ্ধান্তটা ৫ তারিখ নিলে ভাল হত..”
Sona Pappu: সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র,
সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক তথ্য় ED-র, "বেআইনি নির্মাণ যাতে হয় সেই জন্য ২২ সালে.."

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget