এক্সপ্লোর

Kolkata Metro Rail : সোমবার থেকে আরও ১ ঘণ্টা বাড়ল রাতে মেট্রো-পরিষেবা, বাড়ছে ট্রেনও

শনিবার চলবে শুধু স্টাফ স্পেশাল। রবিবার বন্ধ থাকবে পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, রাতে করোনা বিধিনিষেধের কড়াকড়ি কিছুটা শিথিল করা হবে। কিছুটা ছাড় দিয়ে বিধিনিষেধ বজায় থাকবে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। সময়ের কড়াকড়ি শিথিল হতেই, মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়। নিউ গড়িয়া ও দমদম মেট্রো স্টেশন থেকে ওই সময় দিনের শেষ ট্রেনটি ছাড়বে। অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টা ৪৮ মিনিটে। 
এছাড়া জানানো হয়েছে, সময় বেড়ে যাওয়ার জন্য বাড়ছে মেট্রোরেলের সংখ্যাও। সোমবার থেকে ২৪০ টি মেট্রো চলাচল করবে। শুক্রবার থেকে মেট্রোরেলের সংখ্যা বেড়ে হয় ২২৮। 

শনিবার চলবে শুধু স্টাফ স্পেশাল। রবিবার বন্ধ থাকবে পরিষেবা। টোকেন পরিষেবা এখনও চালু না হওয়ায় মেট্রোতে উঠতে যাত্রীদের স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে। 

শুক্রবার থেকে ২২০ টির পরিবর্তে ২২৮টি মেট্রো চলতে শুরু করেছে। অফিস টাইমে নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে দু’টি ট্রেনের ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে। তবে রাতের দিকে গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে চিন্তায় ছিলেন যাত্রীরা। বিশেষত অফিস থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে বহু মানুষই ভরসা করেন মেট্রোরেলের উপর। কিন্তু রাতে কড়া বিধি নিষেধের জন্য রাত ৯ টার পর আর পরিষেবা দেওয়া যাচ্ছিল না। প্রান্তিক স্টেশনগুলি থেকে রাত ৮টায় ছাড়ছিল শেষ যান। এই সময় বাড়ানো সম্ভব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই। 

এরই মধ্যে আজ সকালে বরানগর মেট্রো স্টেশনের কাছে একটি দুর্ঘটনা ঘটে।  স্টেশন লাগোয়া এলাকায় নামে ধস। মেট্রো রেল সূত্রে খবর, বৃষ্টির কারণে কংক্রিটের স্ল্যাবের ফাঁক দিয়ে  জল ঢুকে মাটির বাঁধন আলগা হয়েছে। তার ফলেই নেমেছে ধস। । বোল্ডার, বালি ফেলে শুরু হয়েছে মেরামতির কাজ। বড় কোনও ক্ষতি হয়নি। তবে এই ঘটনার জেরে শুক্রবার সকালে ধীরগতিতে চলাচল করে রেল। 




সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget