এক্সপ্লোর

Kolkata Metro Service Update: বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, এবার আরও সকাল থেকে মিলবে পরিষেবা

পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও (Number of Metro)। ওই দিন থেকে মোট ৬টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা (Kolkata Metro Service) পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

কলকাতা: বদলাচ্ছে মেট্রো (Kolkata Metro Railway) পরিষেবার সময়। ১৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে সকাল ৭টায়। এতদিন সকালে মেট্রো পরিষেবা (Metro Service) শুরু হত সকাল সাড়ে ৭টায়। তবে এবার এই নিয়মের পরিবর্তন হচ্ছে। পাশাপাশি বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যাও (Number of Metro)। ওই দিন থেকে মোট ৬টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে বলে জানা গিয়েছে। আগামী ১৫ নভেম্বর অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হবে এই নিয়ম।

একই সঙ্গে কমছে দুটি মেট্রো যাতায়াতের মধ্যেকার সময়ের ফারাকও। মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, সকাল এবং সন্ধের ব্যস্ত সময়ে ৭ মিনিটের বদলে ৫ মিনিটের ব্য়বধানে ট্রেন যাতায়াত করবে।  

মেট্রোয় (Kolkata Metro) এবার সপ্তাহান্তেও বাধা থাকছে না। কেবল অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীরাই নয়, আগামী শনিবার থেকে সকল যাত্রীর জন্যই খুলে যাবে মেট্রোর (Kolkata Metro) দরজা। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল-কলেজ খুলে যাচ্ছে। ছন্দে ফিরছে জনজীবন। স্কুল-কলেজে যাওয়ার জন্য বহু পড়ুয়াই মেট্রোর উপর নির্ভর করে। কাজেই সেদিক মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্কুল কলেজ শুরু হলে মেট্রোয় যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং এই ব্যস্ত সময়ে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় তার জন্যই পরিষেবায় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কালীপুজো (Kalipuja) মরসুমেও মেট্রোসূচিতে বদল করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে কালীপুজো রাতে বাড়ানো হয়েছিল মেট্রোর সংখ্যা। ফি বছর কালীপুজোর (KaliPuja 2021) রাতে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar), কালীঘাট মন্দির (Kalighat) চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয়, ভিড়ও বাড়ে। করোনা আবহে (Corona) সেই ভিড় সামাল দিতেই মেট্রো (Kolkata Metro) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। 

২৪ অক্টোবর কলকাতা মেট্রোর ৩৭ তম জন্মদিনে প্রায় তিন যুগ কাটিয়ে জন্মদিনেই আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছিল 'নন এসি মেট্রো রেক'। দীর্ঘ কয়েক দশক শহরে পরিবহনের লাইফলাইনকে সচল রেখেছিল এই পুরনো রেকগুলিই। যাত্রী পরিবহনে আর ব্যবহার করা হবে না মেট্রোর নন এসি রেক। এ দিন কলকাতা মেট্রোর জন্মদিনে ফেয়ারওয়েল দেওয়া হল নন এসি রেক-কে। টালিগঞ্জ স্টেশনে এক অনুষ্ঠানে কেক কেটে মেট্রো রেলের জিএম পুরনো রেকগুলিকে বিদায় জানান। ৩৭ বছর পরিষেবা দিয়ে ২৪ অক্টোবর থেকেই ইতিহাসের পাতায় জায়গা নিয়েছে কলকাতার নন এসি মেট্রো রেক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
TMC News: ‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের
‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget