এক্সপ্লোর

Kolkata Metro Rail: ২০ নভেম্বর থেকে শনি-রবিবারেও চলবে মেট্রো

Kolkata Metro Rail Service: ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে। যাত্রীদের করোনাবিধি মেনে চলতে বলা হয়েছে।

কলকাতা: কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য সুখবর। ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে। যাত্রীদের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০ নভেম্বর থেকে শনিবার সারাদিনে ২১৪টির বদলে চলবে ২০০টি মেট্রো। প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। সকালে ও সন্ধেবেলা যখন বেশি ভিড় থাকে, সেই সময় সাত মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন। রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবায় কোনও বদল হচ্ছে না। 

২০ নভেম্বর থেকে শনি-রবিবার মেট্রো রেল চালু হলেও, যাত্রীদের জন্য আগের মতো টোকেন চালু হচ্ছে না। স্মার্ট কার্ড থাকলে তবেই মেট্রোয় ওঠা যাবে।

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর পরিষেবা চালু হলেও, এখনও পর্যন্ত আগের অবস্থা ফেরেনি। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

কালীপুজোর মরশুমেও মেট্রোর সময় সূচিতে বদল আনা হয়েছিল। যাত্রীদের সুবিধার্থে কালীপুজোর রাতে বাড়ানো হয়েছিল মেট্রোর সংখ্যা। ফি বছর কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয়, ভিড়ও বাড়ে। করোনা আবহে সেই ভিড় সামাল দিতেই মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

স্কুল কলেজ শুরু হলে মেট্রোয় যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং এই ব্যস্ত সময়ে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় তার জন্যই পরিষেবায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget