এক্সপ্লোর

Kolkata: তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্য মৃত্যু, গ্রেফতার লিভ-ইন পার্টনার

ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে

প্রকাশ সিনহা, কলকাতা: লিভ-ইন পার্টনারের মৃত্যুর ঘটনায় তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। ১৫ জুলাই থাকদাঁড়ি এলাকায় তথ্যপ্রযুক্তি কর্মীর রিচা সিংয়ের অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক ধরে তথ্যপ্রযুক্তি কর্মী দেবব্রত পতির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন রিচা। গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে বচসা, হাতাহাতি হয়। দেবব্রত ধাক্কা মারায় পড়ে গিয়ে আঘাত পান রিচা। এরপর তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ ভোরে অভিযুক্ত লিভ-ইন-পার্টনারকে গ্রেফতার করে পুলিশ।

যাঁর সঙ্গে থাকতেন, তাঁকেই কি খুন করলেন? নিউটাউনে এক তথ্যপ্রযুক্তি কর্মীর গ্রেফতারির ঘটনায় এই প্রশ্নই উঠছে। লিভ-ইন পার্টনারের রহস্য মৃত্যুর চার দিনের মাথায় সোমবার রাতে, দেবব্রত পতি নামে এই তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির মালিক বলেন, ৪ মাস ধরে থাকত, গণ্ডগোল হতে বলে জানতে পারিনি।  ১৫ তারিখ জানায় বউ অসুস্থ বোধ করছে, তুমি একবার এস, ওলা বুক করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মালদার বাসিন্দা দেবব্রত পতি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী। ধানবাদের বাসিন্দা রিচা সিং ওই একই তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। সেই সূত্রে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে পুলিশ সূত্রে খবর। নিউটাউনের থাকদাঁড়িতে একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকা শুরু করেন দেবব্রত এবং রিচা। করোনাকালে দু’জনই ওয়ার্ক ফ্রম হোম করতেন। পুলিশ জানতে পেরেছে, ১৫ জুলাই দু’জনের মধ্যে বচসা হয়। সেই বচসা থেকে হাতাহাতিও হয় বলে জানা গিয়েছে। দেবব্রতর ধাক্কায় পড়ে গিয়ে আঘাত পান রিচা। মৃত্যু হয় তাঁর। এরপরই রিচার পরিবার খুনের অভিযোগ দায়ের করে। কীভাবে মৃত্যু?  সেই  কারণ জানার চেষ্টা করছে পুলিশ। দেবব্রত ও রিচা যে ঘরে থাকতেন, সেই ঘরে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়েছিল। পুলিশ সূত্রে খবর, পাওয়া যায় মদের বোতলও। পুলিশ ঘরটি সিল করে দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?

ভিডিও

Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget