এক্সপ্লোর

Park Street Flyover: ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য বন্ধ হল পার্ক স্ট্রিট উড়ালপুল, কতদিন এড়িয়ে চলবেন এই পথ?

পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিত্পুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। কলকাতার ৫টি উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ভারবহন ক্ষমতা পরীক্ষার জন্য শুক্রবার রাত থেকে বন্ধ পার্ক স্ট্রিট (Park Street) উড়ালপুল। সোমবার পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের (Kolkata Police) বৈঠকে কলকাতার ৫টি উড়ালপুল বন্ধ রেখে ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। 

পার্ক স্ট্রিট উড়ালপুল দিয়ে শুরু হল সেই কাজ। এরপর পর্যায়ক্রমে ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হবে গড়িয়াহাট, এজেসি বোস, চিত্পুর লকগেট ও দমদম-নাগেরবাজার উড়ালপুলের। এর মধ্যে অতিরিক্ত ব্যস্ততার কারণে এজেসি বোস উড়ালপুলের ক্ষেত্রে ৮ ঘণ্টায় কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে তাদের অধীনে থাকা আরও চারটি উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন।

কলকাতার ৫টি উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা HRBC।  প্রথমে হাত দেওয়া হচ্ছে পার্ক স্ট্রিট উড়ালপুলে।  কলকাতা পুলিশ সূত্রে খবর, পরীক্ষার জন্য ৩ ডিসেম্বর রাত ১০টা থেকে ৬ ডিসেম্বর সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল।

আরও পড়ুন, ঘূর্ণিঝড়-সতর্কতায় একগুচ্ছ ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলের

HRBC-র অধীন ৫টি উড়ালপুলের মধ্যে রয়েছে,  গড়িয়াহাট (Gariahat), এজেসি বোস রোড (AJC Bose Road), পার্ক স্ট্রিট (Park Street), চিত্‍পুর লক গেট (Chitpur Lock Gate) এবং দমদম নাগেরবাজার (Dumdum Nagerbazar)। সম্প্রতি কলকাতা পুলিশের সঙ্গে এক বৈঠকে HRBC-র আধিকারিকরা সিদ্ধান্ত নিয়েছেন, ধাপে ধাপে ৫টি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা হবে। তারই কাজ শুরু হচ্ছে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিট উড়ালপুল বন্ধ থাকলেও খুব একটা যানজটের আশঙ্কা করছে না ট্রাফিক পুলিশ।

কারণ হিসেবে বলা হচ্ছে,  উড়ালপুল বন্ধ থাকলেও নীচের জওহরলাল নেহরু রোড (Jawaharlal Nehru Road) দিয়ে গাড়ি চলাচল করবে। খোলা থাকবে রেড রোড (Red Road), ক্যাসুরিনা অ্যাভিনিউ-এর (Casurina Avenue) মতো সমান্তরাল রাস্তাগুলি। তাছাড়া, সপ্তাহের শেষ বলে, ওই এলাকায় গাড়ির চাপও কম থাকার কথা।  তাই বছর শেষে পার্ক স্ট্রিট জমজমাট হয়ে ওঠার আগেই সেরে নেওয়া হচ্ছে উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget